× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দায়িত্ব নিলেন সিইউজ’র নতুন কমিটি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৮ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪০ পিএম

দায়িত্ব নিলেন সিইউজ’র নতুন কমিটি

ঐতিহ্যের ঐক্য অধিকার ও মর্যাদার সংগ্রাম বেগবান করার শপথ গ্রহণ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজ) নেতারা। সিইউজে’র নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণকালে নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করে সাংবাদিক সমাজের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতের প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন।’

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর এস এস খালেদ রোডের কর্ণফুলী টাওয়ারের একটি সংবাদমাধ্যমের অফিসে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করে সিইউজের বিদায়ী নির্বাহী কমিটি। 

নবনির্বাচিত কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর উপলক্ষে যৌথসভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম এর ডেপুটি এডিটর তপন চক্রবর্তী। বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি দৈনিক দেশবার্তার আঞ্চলিক সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান দৈনিক জনকণ্ঠের যুগ্ম সম্পাদক মোয়াজ্জেমুল হক, দ্বি-বার্ষিক সাধারণ সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা দৈনিক পূর্বকোণের সিটি এডিটর নওশের আলী খান।

বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার ম. শামসুল ইসলাম নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক দৈনিক আজকের পত্রিকার ব্যুরো প্রধান সবুর শুভকে দায়িত্ব বুঝিয়ে দেন।

সভায় বিদায়ী কমিটির নেতারা সব ধরণের বিভেদ ভুলে নতুন কমিটিকে সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

নতুন কমিটির সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী তার বক্তব্যে বলেন, কে জয়ী হয়েছেন, কে পরাজিত হয়েছেন তা মুখ্য নয়। সাংবাদিকদের যে কোনো আন্দোলন সংগ্রামে সকলকে নিয়ে সামনে এগিয়ে যাবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।

নতুন কমিটির সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, ‘সাংবাদিকদের কল্যাণ ও অধিকার আদায়ে দায়িত্ব পালনের পাশাপাশি আগামীতে সাংবাদিকদের সকল সংকট সমাধানে ঐক্যবদ্ধ জোরদার আন্দোলন নিশ্চিত করা হবে।’

সভায় উপস্থিত ছিলেন সিইউজের নবনির্বাচিত কমিটির সিনিয়র সহ-সভাপতি দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সিনিয়র সাব-এডিটর স. ম ইব্রাহিম, সহ-সভাপতি দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান সাইদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক টিবিএস স্টাফ রিপোর্টার মো. ওমর ফারুক, অর্থ সম্পাদক বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম এর সিনিয়র ফটো জার্নালিস্ট সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো ইনচার্জ সুবল বড়ুয়া ও প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম এর স্টাফ করেসপন্ডেন্ট মিনহাজুল ইসলাম, নির্বাহী সদস্য দি নিউজ টাইমস এর ব্যুরো প্রধান আহসান হাবিবুল আলম, বিদায়ী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, বিদায়ী কমিটির নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল ও দৈনিক পূর্বদেশ ইউনিটের প্রধান জীবক বড়ুয়া প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা