× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরাজগঞ্জ জেলার ‘এসএসসি-৮৬’ এর বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১৭:০৯ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ১৭:১২ পিএম

সিরাজগঞ্জ জেলার ‘এসএসসি-৮৬’ এর বার্ষিক সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলার ‘এসএসসি-৮৬’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) মানিকগঞ্জের প্রশিকা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি আব্দুস সালাম। অনুষ্ঠানে অতিথি ছিলেন সচিবালয় সাংবাদিক ফোরাম (বিএসআরএফ) সভাপতি ও ‘এসএসসি- ৮৬’ বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ফসিহ উদ্দীন মাহতাব, আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান, মিরপুর জোনের সাংগঠনিক সম্পাদক আকবর রানা, পুলিশ অফিসার আব্দুর রহমান, স্বপন খান, মনজুর শাহিন, আব্দুল হালিম প্রমুখ। 


সভায় বক্তারা বলেন, বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। মত, পথকে ভুলে যেতে হবে। আমাদের পরিচয় আমরা সকলে ‘এসএসসি-৮৬’ বন্ধু।  

তারা আরও বলেন, ‘বন্ধুদের কল্যাণে সবাইকে আন্তরিক থাকতে হবে। কেউ মনে কষ্ট পাবে- এমন আচরণ করা থেকে বিরত থাকতে হবে।’

সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা