প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪ ২২:৩৭ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪ ২২:৪২ পিএম
সভাপতি ইঞ্জিনিয়ার আবু তাহের (বামে) এবং মহাসিচব মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজী (ডানে)। ছবি: সংগৃহীত
অ্যাসিস্ট্যান্স ফর ব্লাইন্ড চিলড্রেনের (এবিসি) ২০২৫-২০২৬ সালের জন্য তাদের কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। কমিটিতে ইঞ্জিনিয়ার আবু তাহেরকে সভাপতি এবং মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজীকে মহাসচিব করা হয়েছে। গত ১৪ ডিসেম্বর ঢাকা অফিসার্স ক্লাবে এবিসির ৩৭তম নির্বাচনে একটি স্বাধীন, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত অন্য সদস্যরা হলেন, মো. রুবায়েত হোসেন (সিনিয়র সহ-সভাপতি), ড. আনোয়ার হাসান নূর (সহ-সভাপতি), ইঞ্জিনিয়ার দেওয়ান শাহ আলম (সহকারী মহাসচিব), কর্নেল এএসএম মনজুর মোর্শেদ চৌধুরী (অব.) পিএইচডি (কোষাধ্যক্ষ), আয়েশা সিদ্দিকা শেলী (যুগ্ম কোষাধ্যক্ষ)। এছাড়া অন্য সদস্যরা হলেন, টি আই এম নুরুল কবির, আহমেদ ফারুক, এ জেড এম আকরামুল হক, এ কে এম শামসুল হুদা, শাহিদা নাজ হুদা।
নবনির্বাচিত এই কার্যনির্বাহী কমিটি তাদের প্রতিশ্রুতি এবং দক্ষতার মাধ্যমে সংস্থাটিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেছেন।
অ্যাসিস্ট্যান্স ফর ব্লাইন্ড চিলড্রেন ২ এপ্রিল ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ‘প্রত্যেক দৃষ্টি প্রতিবন্ধী শিশুর জন্য একটি ভবিষ্যৎ—যারা দৃষ্টি পুনরুদ্ধার করতে পারে তাদের দৃষ্টি ফিরিয়ে দাও এবং যারা পারে না তাদের মর্যাদা প্রদান করো’ এই অনুপ্রেরণামূলক মূলমন্ত্রের অধীনে কাজ করে যাচ্ছে।