× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংস্কারের প্রশ্নে জাতীয় ঐক্যে পৌঁছাতে হবে : রিজওয়ানা হাসান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৩ পিএম

সংস্কারের প্রশ্নে জাতীয় ঐক্যে পৌঁছাতে হবে : রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঐক্যের পথ বন্ধুর, সবার মতামত নিয়ে ঐক্যে যেতে হবে, এবং সংস্কারের প্রশ্নে জাতীয় ঐক্যে পৌঁছাতে হবে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঐক্য, সংস্কার, নির্বাচন নিয়ে সংলাপে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ এ সংলাপের আয়োজন করে।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘বড় ধরনের পরিবর্তন আনতে তরুণরাই বড় ভূমিকা রাখবে মন্তব্য করে রিজওয়ানা হাসান, ‘এবার যদি আমরা সংস্কারের প্রশ্নে পিছপা হই, তাহলে রাষ্ট্রের স্থিতিশীলতা আবার পিছিয়ে যাবে।’

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘তারা (দেশের মানুষ) চান এমন একটি নির্বাচনী ব্যবস্থা, যেখানে তার ভোট দেওয়ার অধিকার থাকবে এবং সেই ভোট নির্ধারক হবে। তারা চান জবাবদিহির ব্যবস্থা থাকবে এবং সর্বোপরি তারা চান ক্ষমতার যেন এককেন্দ্রিকরণ না ঘটে।’

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ‘খালি ঐক্যের কথা বললাম কিন্তু প্রতিহতের জন্য প্রস্তুত থাকলাম না– নিয়ন্ত্রণটা ছেড়ে দেবেন না।’

৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর সব রাজনৈতিক দলের সমর্থনে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্র মেরামতে গঠন করা হয় ১৫টি সংস্কার কমিশন। একদিকে সংস্কার অন্যদিকে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের তাগাদা– এমন প্রেক্ষাপটে শুরু হয়েছে জাতীয় সংলাপ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা