প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪ ০০:৫১ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪ ১১:৪০ এএম
কুমিল্লায় আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাই স্কুলের (ওএলএফ) প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি বিশাল পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আসছে ৭ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্কুলপ্রাঙ্গণ এবং কুমিল্লা স্টেশন ক্লাবে এ অনুষ্ঠান হবে।
পুনর্মিলনী কার্যক্রমের মধ্যে রয়েছে মিট অ্যান্ড গ্রিট সেশন, মজার কার্যক্রম, বিনোদন, সুস্বাদু খাবার ও রিফ্রেশমেন্ট, শিক্ষকদের প্রতি বিশেষ শ্রদ্ধানিবেদন, সরাসরি সংগীত পরিবেশনা এবং গ্রুপ ফটোসেশন।
এ পুনর্মিলনীর মাধ্যমে অ্যালামনাই অ্যাসোসিয়েশন পুরোনো স্মৃতিগুলো পুনর্জীবিত করা এবং হারিয়ে যাওয়া বন্ধুদের পুনরায় সংযোগ স্থাপনের উদ্দেশ্য নিয়ে কাজ করছে।
অনুষ্ঠানে অংশগ্রহণে নিবন্ধনের শেষ দিন ১০ জানুয়ারি। আগ্রহীরা ওয়েবসাইটে অথবা ঘোষণায় প্রদত্ত QR কোডটি স্ক্যান করে নিবন্ধন করতে পারেন।