প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪ ১৮:০৬ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪ ১৮:১৩ পিএম
চাঁদপুর জেলার শাহরাস্তি-কচুয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে প্রফুল্ল বাংলাদেশ এর উদ্যোগে প্রফুল্ল স্কলারশিপ এসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষা ২০২৪।
সোমবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত এই পরীক্ষায় ১ম থেকে ৮ম শ্রেণির ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শাহরাস্তির মেহার উচ্চ বিদ্যালয়, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং রহিমানগর বি এ বি উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আয়োজিত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের বিষয়ের উপর মূল্যায়নের সম্মুখীন হয়।
পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ১ ফেব্রুয়ারি, যা প্রফুল্ল স্কলারশিপ এসোসিয়েশনের ওয়েবসাইটে এবং শিক্ষার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে। উত্তীর্ণদের ট্যালেন্টফুল ও সাধারণ গ্রেডে বৃত্তি, সার্টিফিকেট এবং ক্রেস্ট দেওয়া হবে।