× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এ্যাট দ্য টেবিলে পাঁচ দিনব্যাপী উইন্টার কার্নিভাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪ ১৫:৪১ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৮ পিএম

এ্যাট দ্য টেবিলে পাঁচ দিনব্যাপী উইন্টার কার্নিভাল

শীতের হিমেল হাওয়া বইছে সারা দেশজুড়ে। তাপমাত্রার পারদও নামতে শুরু করেছে। এই মুহূর্তে রাজধানী ঢাকাতে জাঁকিয়ে শীত না পড়লেও হালকা একটা আরামদায়ক ঠান্ডা ঠান্ডা ভাব গোটা শহর জুড়ে। আর ডিসেম্বরের শহর মানেই তো আবারও উৎসবের জন্য সেজে ওঠা। সঙ্গে নতুন বছরকে সাদরে স্বাগত জানানোর পালা। আর শীতের এই মৌসুমে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় বিভিন্ন মেলা আর প্রদর্শনীও।

ব্যস্ত শহরের সেরা শপিং, উন্নতমানের খাবার এবং বিনোদনের অভিজ্ঞতা পেতে পরিবার, বন্ধুবান্ধব কিংবা আপনার প্রিয়জনকে নিয়ে যেতে পারেন বড় মগবাজারে বিশাল সুসজ্জিত ফুটকোর্ট এ্যাট দ্যা টেবিলের উইন্টার কার্নিভালে। আগামী ২৪ থেকে ২৮ ডিসেম্বর পাঁচ দিন হবে শীতকালীন এই মেলা। যেখানে আপনি পেয়ে যাবেন শীতের সেরা উৎসবের আমেজ। বিনা টিকিটে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১ টা পর্যন্ত মেলায় যেকেউ প্রবেশ করতে পারবে৷ 


এ্যাট দ্য টেবিলের এই বছরের উইন্টার কার্নিভালে থাকবে দেশি ও বিদেশি ব্র্যান্ডের পোশাক, গয়না, হস্তশিল্প, গৃহসজ্জা সামগ্রী। বিশাল আয়োজনে থাকছে শীতকালীন খাবারের সম্ভার। এছাড়াও বিনোদনের জন্য থাকবে লাইভ মিউজিক শো, শিশুদের জন্য ফান জোন, নাগর দোলা, বায়োস্কোপ, বেলুন শুটিং এর মত গেম এবং সবার পছন্দের এ্যাট দ্য টেবিল ফুড কোর্ট, যেখানে পাবেন ২২টি ভিন্ন ব্রান্ডের ভিন্ন স্বাদের খাবার। 

আয়োজকরা জানান, উইন্টার কার্নিভাল ২০২৪ শুধু কেনাকাটা নয়, এটি একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক উৎসব যেখানে সকল বয়সের মানুষের জন্য কিছু না কিছু রয়েছে। এ্যাট দ্য টেবিলের ব্র‍্যান্ড ও মার্কেটিং এক্সিকিউটিভ সৌভিক বোস বলেন, ‘উইন্টার কার্নিভাল শুধু একটি মেলা নয়, ‘এটি শীতের আমেজে আমাদের সংস্কৃতির মিলনমেলা। আমরা এখানে সবাইকে একটি আনন্দময় পরিবেশ উপহার দেওয়ার চেষ্টা করছি।’

মেলা সম্পর্কে আরও জানতে : https://www.facebook.com/share/12Bvkw6qHhM/?mibextid=wwXIfr

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা