× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোমবার মিরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প করবে মারিয়াম ফাউন্ডেশন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪ ১৯:০১ পিএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪ ১৯:২৩ পিএম

সোমবার মিরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প করবে মারিয়াম ফাউন্ডেশন

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর মিরপুরের দক্ষিণ মনিপুরে বৈশাখী আবাসিক এলাকায় মারিয়াম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হবে।

রবিবার (১৫ ডিসেম্বর) মারিয়াম ফাউন্ডেশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেড এইচ সিকদার ওমেন মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. ফয়সাল আহমেদ এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. শরদিন্দু শেখর রায় এ সময় চিকিৎসা প্রদান করবেন।

গত ২৫ আগস্ট সকালে ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে আট বছরের শিশু মারিয়াম ইন্তেকাল করে। তার স্মৃতি ধরে রাখার জন্য পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা তার নামানুসারে মারিয়াম ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।

মারিয়াম ৪৩৯/১ দক্ষিণ মনিপুর, মিরপুর নিবাসী মোহাম্মদ রেজাউর রহমান শাওনের একমাত্র সন্তান এবং মরহুম আব্দুল কুদ্দুস ও মরিয়ম বেগমের নাতনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা