× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসকন নিষিদ্ধ না হলে টানা আন্দোলনের হুঁশিয়ারি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪ ২১:৩৬ পিএম

ইসকন নিষিদ্ধ না হলে টানা আন্দোলনের হুঁশিয়ারি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসকন নিষিদ্ধ না হলে টানা আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন আইনজীবীদের সংগঠন ‘ভয়েস অব ল’ইয়ার্স অব বাংলাদেশ’ এর নেতারা। পাশাপাশি এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তারা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ইসকন নিষিদ্ধ ও এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিতে রোড মার্চ শেষে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জর্জ কোর্টের সাবেক এপিপি এডভোকেট মুহাম্মদ শামসুল আলম বলেন, ‘ইসকন ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসকন নিষিদ্ধের দাবি জানাচ্ছি।’

আইনজীবী তৈমুর আলম খন্দকার বলেন, ‘ইসকন এদেশে জঙ্গীবাদী কার্যক্রম চালাতে চাচ্ছে আর ভারতীয় মিডিয়া তাতে উস্কানি দিচ্ছে। আমাদের ধৈর্য ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের এক অস্থিতিশীল পরিবেশে হিংসাত্মাক রাজনীতির রোষাণলে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সন্ত্রাসীদের দ্বারা সৃষ্ট সাম্প্রদায়িক হামলায় নির্মমভাবে নিহত হয়েছেন এডভোকেট সাইফুল ইসলাম আলিফ। এই লোমহর্ষক বর্বরোচিত হত্যার বিচারের দাবিতেই আইনজীবীদের ঢাকা টু চট্টগ্রাম রোডমার্চ।

তারা বলেন, ইসকনের সন্ত্রাসী খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে ভয়েজ অব ল’ইয়ার্স দেশবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি ইসকনকে বেআইনি ও নিষিদ্ধ ঘোষণার দাবি জানাচ্ছে। বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, উপজাতি সকলেই ইসকনকে নিষিদ্ধ করার আওয়াজ তুলছে। ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে তাণ্ডব, ভাংচুর ও জাতীয় পতাকা পুড়িয়ে বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্বের প্রতি ইসকনের দাঙ্গাবাজদের যোগসাজস ও উসকানি স্পষ্ট।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং রোড মার্চের চিফ কো-অর্ডিনেটর আশরাফ-উজ-জামান বলেন, ‘ভারতীয় র’এর এজেন্ট ইসকন দীর্ঘদিন যাবত এখানে কাজ করছে। তারা উস্কানিমূলক বিভিন্ন কাজ করেছে। ভারতীয় মিডিয়া তুলে ধরছে- আমরা এদেশের হিন্দুদের বিরুদ্ধে কাজ করছি। কিন্তু বিগত দুর্গাপূজার সময় এদেশের মুসলমানরা পূজামণ্ডপ পাহারা দিয়েছেন। মূলত ইসকন সাম্প্রদায়িক বক্তব্য দিচ্ছে। ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় গাজীপুরে একজনের চাকরি চলে গিয়েছিল ফ্যাসিস্ট সরকারের আমলে। ওসি প্রদীপ ২০৬ জনকে হত্যা করছে তার পেছনেও ইসকনের হাত ছিল। ইসকন জড়িত ছিল। ইসকনকে এদেশে নিষিদ্ধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী আলিফকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে সেইসব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।’

ভয়েস অব ল’ইয়ার্স অব বাংলাদেশের চেয়ারম্যান এডভোকেট গিয়াসউদ্দিন আহমেদ বলেন, ‘ভারত সাম্রাজ্যবাদী দেশ, আগ্রাসী দেশ। তারা সিকিমকে দখল করে নিয়েছে। বাংলাদেশও দখল করে নিতে চায়। তাই তারা উস্কানি দিচ্ছে। তাদের ফাঁদে পা দিবেন না। অবিলম্বে ইসকন নিষিদ্ধ করতে হবে। অন্যথায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা