প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪ ১৫:৩১ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৩ পিএম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ঢাকায় বসবাসরতদের সংগঠন ‘ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি-ঢাকা’র নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য লায়ন মোস্তফা কামালকে সভাপতি এবং জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে সর্বমোট ৬৬ জন সদস্য রয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন, যুগ্ম সচিব এনামুল হক, অ্যাডভোকেট আব্দুল বারী, কমান্ডার রুহুল্ল আমিন, ডা. গোলাম আজম, ডা. মইনুল ইসলাম, ব্রাক্ষণপাড়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।