× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১১ বছরে সড়কে প্রাণ দিয়েছেন লাখের বেশি মানুষ!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪ ১৫:০৫ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪ ১৫:০৮ পিএম

১১ বছরে সড়কে প্রাণ দিয়েছেন লাখের বেশি মানুষ!

সারাদেশে গত ১১ বছরে ৬০ হাজার ৯৮০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে লাখের বেশি মানুষের। যাদের মধ্যে ১৭ হাজার ১৫০ জন পথচারী।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) নিরাপদ সড়ক চাই আন্দোলনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচকরা এসব ঘটনাকে দুর্ঘটনা না বলে, হত্যাকাণ্ড আখ্যা দেন।

এ সময় সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজনৈতিক দলগুলোকে কাজ করার আহ্বান জানান সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

সভায় উপস্থিত রাজনৈতিক দলের প্রতিনিধিরা সুপারিশ করেন- শুধু আইন নয়, দরকার আইনের যথাযথ প্রয়োগও। নিরাপদ সড়কের জন্য একটি কমিশন গঠনেরও প্রস্তাব দেন তারা।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে (বিআরটিএ) ইবলিসের কারখানা আখ্যা দিয়ে সড়ক দুর্ঘটনায় জন্য অনিয়ম, চাঁদাবাজি ও রাজনৈতিক দু্র্বৃত্তায়নকে দায়ী করেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।

শেখ হাসিনা সরকারের আমলে সড়ক ঘিরে নৈরাজ্য, লুটপাটের যে স্বর্গরাজ্য গড়ে উঠেছিল তা এখনো বন্ধ হয়নি বলেও অভিযোগ করেন আলোচকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা