× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এডিএইচআরএ পুরস্কারে মনোনীত হয়েছে বাংলাদেশি মানবাধিকার সংগঠন ‘অধিকার’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪ ১৭:০৯ পিএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪ ১৭:১৪ পিএম

বাংলাদেশি মানবাধিকার সংগঠন অধিকার। ছবি: সংগৃহীত

বাংলাদেশি মানবাধিকার সংগঠন অধিকার। ছবি: সংগৃহীত

চলতি বছর এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড-২০২৪ (এডিএইচআরএ) মনোনীত হয়েছে বাংলাদেশের মানবাধিকার সংগঠন ‘অধিকার’। বুধবার (২৭ নভেম্বর)  তাইওয়ানের ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি (টিএফডি) এর মিডিয়া ম্যানেজার অলিভিয়া ইয়াং স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবাধিকার রক্ষায় বাংলাদেশি সংগঠন ‘অধিকার’ ক্ষমতায়ন ও উদ্দীপনা প্রদানের জন্য প্রশিক্ষণের আয়োজন করে থাকে। এছাড়া ঘুম, খুন, হয়রানি, কারাদণ্ড ও নজরদারির মতো চ্যালেঞ্জ নিয়ে দেশের নাগরিকদের জন্য তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এই কাজের স্বীকৃতি স্বরূপ এডিএইচআরএ পুরস্কারের জন্য মনোনিত করা হয়েছে সংগঠনটিকে। বিশ্বব্যাপী মানবাধিকার কর্মী ও সংগঠন গুলোকে নিয়ে কাজ করছেন তাইওয়ান ভিত্তিক সংগঠন ‘গণতন্ত্রের জন্য তাইওয়ান ফাউন্ডেশন’। এরই ধারাবাহিকতায় টিএফডি সভাপতি দ্য লিয়াওয়ের প্রাথমিক আলোচন, পর্যালোচনা ও সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছেন। 

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ১৯ তম এশিয়া গণতন্ত্র ও মানবাধিকারের উপর পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করবে টিএফডি । নাগরিক ও রাজনৈতিক অধিকারের প্রচার, মানবাধিকার প্রতিবেদন প্রকাশ, মিডিয়া স্বাক্ষরতা শিক্ষা, মানবাধিকার আইনজীবী, গৃহহীন এবং সংখ্যালঘু গোষ্ঠীর সহায়তা এবং মানবাধিকার রক্ষাকারীদের প্রশিক্ষণ কাজের  উপর পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে একটি ট্রফি এবং গণতন্ত্র সুসংহতকরণে অবদান রাখার জন্য ১ লাখ ডলার অনুদান দেওয়া হবে।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত পর থেকে গবেষণা, অ্যাডভোকেসি, সরকারের তত্ত্বাবধান ও ৪০০ টিরও বেশি মানবাধিকার কর্মীদের মাধ্যমে দেশে প্রশিক্ষণ প্রদান সহ মানবাধিকার চর্চা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ১৯৯৬ সাল থেকে নিয়মিত বার্ষিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ, নাগরিক অধিকার, সচেতনতা সরকারের স্বচ্ছতা পর্যবেক্ষণ করে ঘটনাগুলি প্রকাশ করে আসছে। ২০১০ সালে আন্তর্জাতিক আদালতের সঙ্গে কাজ করতে বাংলাদেশকে অনুপ্রাণিত ও ২০১৬ সালে রোহিঙ্গা জনগণের জন্য নিপীড়ন বিষয়ে মানবাধিকার তদন্তে অবদান রাখে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা