× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুবিধাবঞ্চিতদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে চায় আনন্দলোক ট্রাস্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ২৩:০৫ পিএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৪ ২৩:০৬ পিএম

সুবিধাবঞ্চিতদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে চায় আনন্দলোক ট্রাস্ট

দেশের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বেসরকারি উন্নয়ন স্থান আনন্দলোক ট্রাস্ট ফর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ট্রাস্টের ৩৪টি আনন্দলোক বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদেরকে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে তৈরি করছে। ইতোমধ্যে আনন্দলোক বিদ্যালয়গুলো স্থানীয় পর্যায়ে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) আনন্দলোক ট্রাস্টের উদ্যোগে মেরি স্টোপস অডিটোরিয়ামে ন্যাশনাল কন্সাল্টেশন সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। প্রতিটি দরিদ্র-পীড়িত ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা লাভের সুযোগ নিশ্চিত করতে হবে। প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে সমাজে তাদেরকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আনন্দলোক ট্রাস্টের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

সভায় স্থানীয় ও জাতীয় প্রেক্ষাপট বিবেচনায় আনন্দলোক বিদ্যালয়গুলোকে কিভাবে স্থায়ী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যায়, সেই বিষয়ে সুধী সমাজের পরামর্শ ও মতামত নেওয়া হয়।

আনন্দলোক ট্রাস্টের ভাইস চেয়ারপারসন সোহরাব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে কন্সাল্টেশন সভায় জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, কর্পোরেট ডেলিগেট, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, শিক্ষানুরাগী ও বিভিন্ন স্তরের শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা