প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ১৫:৩৭ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৪ ১৬:৩২ পিএম
পরিদর্শন করছেন জাপানি প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত
জাপান দূতাবাসের প্রতিনিধি এবং শীর্ষস্থানীয় জাপানি ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত ভাসানচর পরিদর্শন করেছেন। সোমবার (১১ নভেম্বর) ইসলামিক রিলিফ বাংলাদেশ (আইআরবি) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর যৌথ উদ্যোগে পরিচালিত খাদ্য সহায়তা কার্যক্রম (জিএফএ) পর্যবেক্ষণ করেন তারা।
প্রতি মাসে প্রায় ৩৪ হাজারের বেশি মানুষের কাছে পুষ্টিকর খাদ্য পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারা। এই খাদ্য সহায়তা কার্যক্রমটি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাস্তুচ্যুত জনগোষ্ঠীর মর্যাদা বজায় রাখতে সহায়তা করছে। বিশাল সংখ্যক এফডিএমএন জনগোষ্ঠির মধ্যে সুষ্ঠুভাবে খাদ্য সহায়তার এই প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন প্রতিনিধিদল। এই সফরের মাধ্যমে মানবিক এবং উন্নয়নমূলক সহায়তা কার্যক্রমে জাপানের নিরবচ্ছিন্ন অংশগ্রহণ আরও দৃঢ় হবে।
এ সময় নাওকি তাকাহাশি, শিনজু কুরাসাওয়া, শিওরি অনিশি, ইউজি আসানো, মিও আহমেদ, আমিনাতা বা, ইউজি ওয়াগাতা, ইউতো উসামি, তাকেকি শিমাওয়াকি সহ জাপান দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।