× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন দাবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২৩ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪০ পিএম

জ্যাকসন হাইটসের ইটজি পার্টি হলে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশি স্টুডেন্ট অ্যান্ড এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা। প্রবা ফটো

জ্যাকসন হাইটসের ইটজি পার্টি হলে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশি স্টুডেন্ট অ্যান্ড এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা। প্রবা ফটো

ছাত্র আন্দোলনে যারা নিহত বা আহত হয়েছে তাদের পরিবারের পুনর্বাসন, আর্থিক সহায়তা ও উন্নত চিকিৎসার দাবি জানিয়েছে বাংলাদেশি স্টুডেন্ট অ্যান্ড এলামনাই অ্যাসোসিয়েশন। একই সঙ্গে গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালে দ্রত বিচারও দাবি করে সংগঠনটি।

রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ইটজি পার্টি হলে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান বাংলাদেশি স্টুডেন্ট অ্যান্ড এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা।

সম্মেলনে ছাত্রদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন- ইউসুফ আলি। উপস্থিত ছিলেন- শারমিন আক্তার, নুমায়ের হোসেন, অবনী শরীফ, মুজাফ্ফর আহমেদ এবং বাইজিদ কামাল। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ছাত্র উপদেষ্টা আল আমিন রাশেল।

সম্মেলনে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র আমেরিকা থেকে ইস্যু করার দাবি জানানো হয়। একই সঙ্গে যারা বাংলাদেশি ইউএস নাগরিক আছেন তাদের যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাদের দেশের অভ্যন্তরে অফিসিয়াল সার্বিক কাজ সম্পাদন করার সুযোগ দিতে হবে বলে উল্লেখ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা