প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:০৮ পিএম
প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে ‘হৃদয়ে এসএসসি ৮৬’। কয়েকজন বন্ধু মিলে তহবিল সংগ্রহ করে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ান তারা।
তাদের মধ্যে ছিলেন মির্জা-ই-রাশিদ, রিয়াজুর রহমান সুমন, মনোয়ারা বেগম, সাবিনা জেসমিন জুবায়ের, আবু হানিফ, হাফিজ সরকার, মোওনা, রাশেদ, আক্তার সরকার, ফিরোজ, শাহরিয়ার কবির রিপন, গোলাম ফারুক মিন্টু, কাকলী বকুল, সংকর কুমার দাস, শৈলী হোসাইন, তুর্য্য, মনোয়ারা লিলি, নাজমুন নাহার লাডলী, মাসুদুর রহমান, মামুন এটিএম, ইউসুফ, শেলী হোসেন, আফরৌজা পলি ও ফারজানা এবং গ্রুপের সদস্যদের সহযোগিতায় ১ লাখ ৭৭ হাজার ৯০০ টাকা সংগ্রহ করে সংগঠনটি।
পরবর্তীতে ‘ইয়েল ব্যান্ড ও বাংলাদেশ উইদাউট বর্ডারস কমিউনিটি’- এর সহযোগিতায় কনসার্টের আয়োজন করে তহবিল সংগ্রহ করা হয়। ইয়েল ব্যান্ডের ভোকালিস্ট আমাদেরই বন্ধু বাবু মোস্তফার এই উদ্যোগ আমায় মহান মুক্তিযুদ্ধকালীন শিল্পী জজ হ্যারিসনকেই মনে করিয়ে দেয়।
‘হৃদয়ে এসএসসি ৮৬’-এর ডাকে সাড়া দিয়ে যুক্ত হন শাহনাজ নারগিস, হারুনুর রশিদ, রাকিব হাবিব বসুনিয়া, মো. ফেরদৌস রুবায়েত হোসাইন, শামীম আল মামুন, ফেরদৌসি কলি, মো. কামরুল ইসলাম পিনু, তৌহিদা লিপি, রেজাউল করিম আলো, হারুন রশিদ ও সাইকা মাহমুদ।
সংগঠনটির পক্ষ থেকে সোমবার (১৬ সেপ্টেম্বর) মো. কামরুল ইসলাম পিনু, নোয়াখালী গিয়ে ৩৫টি পরিবারের হাতে ১ লাখ ৭৭ হাজার ৯০০ টাকা প্রদান করেন।
তারা বলেন, এবারের প্রাকৃতিক দুর্যোগসহ ‘হৃদয়ে এসএসসি ৮৬’ মমতায় ঘেরা বাংলাদেশের পাশে ছিল। আগামীতেও থাকবে, ইনশাআল্লাহ। জয় হোক মানবতার। এভাবেই এগিয়ে আসুক হৃদয়ে এসএসসি ৮৬। আমার বাংলা হোক শানিত গর্বের শোনিত প্রজ্বলিত অনির্বাণ।