× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার গঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪১ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৪ পিএম

নাসির আল মামুন এবং শিয়াবুর রহমান। ফাইল ফটো

নাসির আল মামুন এবং শিয়াবুর রহমান। ফাইল ফটো

দৈনিক আজকালের নাসির আল মামুনকে সভাপতি এবং দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের শিয়াবুর রহমানকে সাধারণ সম্পাদক করে সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠিত হয়েছে। 

শনিবার (৮ সেপ্টেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান। 

কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি আসিফ হাসান নবী (আজকের প্রভাত) এবং শরিফুল ইসলাম (জনকণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ মতিউর রহমান (নয়া দিগন্ত), কোষাধ্যক্ষ রেজা মাহমুদ (নিউ নেশন) এবং নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আজাদ (ডেইলি ইন্ডাস্ট্রি), মুহম্মদ জাহাঙ্গীর আলম (ইউএনবি), এম এ নোমান (এনটিভি), রাশেদ আহমেদ (নিউ এইজ) ও মো. মোস্তফা খান (ইত্তেফাক)।

সভায় সার্কের ভবিষ্যতের ওপর একটি সেমিনার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং এ অঞ্চলের সাংবাদিকদের মধ্যে নিবিড় যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা