× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুতথ্য ঠেকাতে গণতান্ত্রিক মূল্যবোধের ওপর জোর দিতে হবে : শান্তনু মজুমদার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৪ ২০:২৪ পিএম

আপডেট : ০৮ জুন ২০২৪ ২০:২৫ পিএম

শনিবার ঢাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কুতথ্যের ঝুঁকি অনুধাবন ও উত্তরণের উপায় অনুসন্ধান নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

শনিবার ঢাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কুতথ্যের ঝুঁকি অনুধাবন ও উত্তরণের উপায় অনুসন্ধান নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

কুতথ্য ঠেকানোর জন্য সামাজিক-সাংস্কৃতিক পর্যায়ে গণতান্ত্রিক মূল্যবোধ, মুক্তবুদ্ধি ও বহুত্ববাদের প্রসারের উপরে জোর দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শান্তনু মজুমদার।

তিনি বলেন, ‘কুতথ্য নতুন কিছু নয়। নতুন হচ্ছে ইন্টারনেট, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে কুতথ্যের ভোগ, উৎপাদন ও বিতরণ অতি-সহজ হয়ে পড়া। কুতথ্যকে শুধু গুজব কিংবা শুধু অপপ্রচার দিয়ে দেখা ঠিক হবেনা। আবার কুতথ্যকে শুধু ফ্যাক্ট-চেক দিয়ে ঠেকানোর চেষ্টাতেও কাজ হবে না।’

শনিবার (৮ জুন) ঢাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কুতথ্যের ঝুঁকি অনুধাবন ও উত্তরণের উপায় অনুসন্ধান নিয়ে দিনব্যাপী কর্মশালায় এসব কথা বলেন তিনি।

ডিজআর্মিং ডিজইনফরমেশন বাংলাদেশ (ডিডিবি) ও ইন্সটিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলেপমেন্ট (আইইডি)-এর যৌথ উদ্যোগে আইইডি অফিসে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়-কলেজ-স্কুলের শিক্ষক, গবেষক, সাংবাদিক, আদিবাসী অধিকার কর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন। এতে স্বাগত বক্তব্য দেন আইইডির জ্যোতি চট্টোপাধ্যায় ও ডিডিবির পার্থিব মাহমুদ।

কর্মশালায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তা বিরোধী কুতথ্যের উপস্থিতি নিয়ে বক্তব্য দেন গবেষক হাফিজ আদনান রিয়াদ। সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে কুতথ্যের উপস্থিতি নিয়ে বক্তব্য রাখেন আইইডির তারিক হোসেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শরীফ নূরজাহান ও নড়াইল সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষক নূর এ আলম জাহিদ তাদের বক্তব্যে ছাত্র-ছাত্রীদের মধ্যে ডিজিটাল জগতের কুতথ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টির উপায় নিয়ে কথা বলেন।

বিশ্বব্যাপী নির্বাচনে কুতথ্যের ব্যবহার বৃদ্ধি নিয়ে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আকমল হোসাইন। গবেষক রিতু চক্রবর্তী কুতথ্যের ব্যাপক বিস্তারে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর উদ্বেগ নিয়ে আলোকপাত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী ও সংখ্যালঘু বিদ্বেষী কুতথ্য সম্পর্কে বক্তব্য দেন সাংবাদিক জাহাঙ্গীর আলম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আদিবাসীবিদ্বেষী কুতথ্যের বিষয়ে কথা বলেন আদিবাসী অধিকার কর্মী হরেন্দ্রনাথ সিংহ। তরুণ সম্প্রদায়কে কুতথ্যবিরোধী সক্রিয়তায় প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে জোর দেন গবেষক সিয়াম সারোয়ার জামিল।

আলোচনা পর্ব শেষে আলোচক ও সাধারণ অংশগ্রহনকারী গ্রুপ-ওয়ার্ক ও মুক্ত-আলোচনায় অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা