× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নুসরাত জাহান তমা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি ও ল্যাপটপ প্রদান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুন ২০২৪ ২৩:৫৯ পিএম

আপডেট : ০৫ জুন ২০২৪ ০০:০৭ এএম

নুসরাত জাহান তমা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি ও ল্যাপটপ প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে নুসরাত জাহান তমা ফাউন্ডেশন।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে ভিসি লাউঞ্জে তাদের মাঝে শিক্ষাবৃত্তির চেক, ল্যাপটপ ও স্মার্ট কেইন বিতরণ‌ করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, নুসরাত জাহান তমা ফাউন্ডেশন দেশে শিক্ষার উন্নয়নে কাজ করছে। বিআরটিএ পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরীর প্রয়াত স্ত্রী নুসরাত জাহান তমার স্মৃতিকে অম্লান করে রাখতেই এ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হয়।

তিনি বলেন, ভবিষ্যতে ফাউন্ডেশনের যেকোনো কর্মকাণ্ডে তিনি তাদের পাশে থাকবেন। তিনি তমা ফাউন্ডেশনকে ধন্যবাদ দিয়ে বলেন, আমাদের দেশে ১ কোটি ১৬ লাখ প্রতিবন্ধীর বসবাস। আপনাদের মতো এমন মহৎ উদ্যোগ নিয়ে যদি সবাই এগিয়ে আসতো তা হলে আমাদের দেশের প্রতিবন্ধীদের নিয়ে কোনো চিন্তা থাকত না। 

সঞ্চালকের বক্তব্যে মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দৃষ্টিপ্রতিবন্ধী সোহেলের কল্যাণে মেধাবী শিক্ষার্থীদের খোঁজ পেয়েছিলেন তিনি। সবার সহযোগিতা থাকলে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের লেখাপড়ার গুরুদায়িত্ব নিতে নুসরাত জাহান তমা ফাউন্ডেশন বদ্ধপরিকর। এটি সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনকৃত প্রতিষ্ঠান। অনুষ্ঠানে ফাউন্ডেশনের উপদেষ্টা ও নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ‘আমরা যা দেখি’ শিরোনামে একটি গান লেখেন কামরুল ইসলাম চৌধুরী। এই গানে সুর করেছেন তারিক তুহিন আর গানটিতে কণ্ঠ দিয়েছেন সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিশেষ শিক্ষা কেন্দ্রের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক মো. মোখলেছুর রহমান মুকুল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা