× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুন ২০২৪ ২২:২৪ পিএম

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট-ব্লাস্ট এর লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট-ব্লাস্ট এর লোগো। ছবি : সংগৃহীত

যশোরের পুলিশ হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, বিচার নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন।

এছাড়া সাম্প্রতিক সময়ে এ ধরণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার নিশ্চিত করার জন্য মানবাধিকার কমিশনের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট-ব্লাস্ট।

মঙ্গলবার (৪ জুন) সংগঠনগুলো গণমাধ্যম সূত্রের বরাতে জানায়, যশোর জেলার অভয়নগর উপজেলায় নওয়াপাড়া গ্রামের আবদুল জলিল মোল্যার স্ত্রী আফরোজা বেগমকে (৪০) গত শনিবার (১ জুন) রাত দেড়টার দিকে পুলিশ আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আফরোজা বেগমকে গ্রেপ্তারের পর থানা হেফাজতে রাখা হয়। পরদিন রবিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে আফরোজা বেগম থানা হাজতে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য দ্রুত তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ বোধ করলে তাকে থানায় ফিরিয়ে আনা হয়। সকাল পৌনে ১০টার দিকে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। এরপর আবার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ব্লাস্টের এক বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় সন্দেহজনকভাবে রাতে আটক ও জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে প্রচলিত আইন ও উচ্চ আদালতের নির্দেশনা লঙ্ঘিত হয়েছে। তাছাড়া সংবিধানের ৩৫ (৫) অনুচ্ছেদ এবং নির্যাতন বিরোধী জাতিসংঘের সনদের লঙ্ঘনও ঘটেছে। ব্লাস্ট নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩ এর প্রয়োগসহ এ ঘটনার দ্রুত তদন্ত সাপেক্ষে ন্যায়বিচার নিশ্চিত করা এবং নিহত ব্যক্তির পরিবারের নিরাপত্তা ও যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানাচ্ছে।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশান (এমএসএফ) এক বিবৃতিতে এ ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি ঘটনাটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে পুলিশের বিরুদ্ধে উত্থাপিত নির্যাতনের অভিযোগের বিষয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা