প্রবা
প্রকাশ : ২২ জুন ২০২৩ ০০:৪৪ এএম
অলঙ্করন : প্রবা
হাট শুরুর আগেই পশুর চড়া দাম
অনেক দেশেই উৎসব এলে জিনিসপত্রের দাম কমে। আর আমাদের দেশে বাড়তে থাকে।
§ রাজু তরফদার, শিক্ষার্থী, বাড্ডা, ঢাকা
আগে তিন ভাগে কোরবানি দিতাম। এবার আর তা সম্ভব নয়। ভাগের সংখ্যা অনেক বাড়বে। কারণ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা তেমন বাড়ে নাই।
§ আকবর আলী, ক্ষুদ্র ব্যবসায়ী, ভাটারা, ঢাকা
গরুর খাদ্যের দাম নাকি দ্বিগুণ বেড়েছে। তাই হাটে পশুর দামও চড়া।
§ হোসেন আলী, পথচারী, শাহবাগ, ঢাকা
ইউটিউব দেখে জাল টাকা বানানো শেখে তারা
ইউটিউবে তো শিক্ষণীয় কতকিছু আছে। ওসব বাদ দিয়ে এরা কি না জাল টাকা ছাপানোর কাজ শিখেছে। অদ্ভুত!
§ আয়শা লিপি, চাকরিজীবী, মোহাম্মদপুর, ঢাকা
ওদের কঠিন শাস্তি হওয়া দরকার, যেন অন্যরা শিক্ষা পায়।
§ মোহাম্মদ জসিম, ব্যবসায়ী, মিরপুর, ঢাকা
কী ভয়ংকর! মানুষ দিন দিন অধঃপতনের দিকে যাচ্ছে।
§ আরিফ আবির, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়