× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাগ্যান্বেষণের আশায় ভূমধ্যসাগরের লোনাজলে ডুবছে জীবন

মেজর নাসির উদ্দিন আহাম্মেদ (অব.)

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ০৩:৫১ এএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ১০:৩৭ এএম

অলংকরণ : জয়ন্ত জন

অলংকরণ : জয়ন্ত জন

সদ্য বিদায়ী মার্চআমাদের জাতীয় জীবনে একই সঙ্গে অহংকার বেদনার মাস ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মেছিলেন বাঙালির অহংকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান একাত্তরের মার্চ এক ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু কেবল একটি দেশই নয়, একটি উপমহাদেশের ইতিহাসের গতি পাল্টে দিয়েছিলেন তার আহ্বানে সাড়া দিয়েই ২৬ মার্চ বাঙালি স্বাধীনতার লক্ষ্যে সশস্ত্র সংগ্রাম শুরু করে এবং চূড়ান্ত বিজয় অর্জন করে এসব দিক বিবেচনায় মার্চ অবশ্যই আমাদের অহংকারের মূর্ত প্রতীক অন্যদিকে ২৫ মার্চের কালরাতেই দেশের নিরীহ মানুষের ওপর গণহত্যা চালায় পাকিস্তানি বর্বর বাহিনী তাই এই মাসে সেই রাতের ভয়াবহ ঘটনার স্মৃতি শোকের আবহ তৈরি করে

৫২ বছর পর মার্চের শুরুতে বাংলাদেশের মুকুটে অহংকারের আরেক পালক যুক্ত হয় নানা কারণে মধ্যপ্রাচ্যের মধ্যমণি হয়ে ওঠা দেশ কাতারের রাজধানী দোহায় থেকে মার্চ ৪৬টি স্বল্পোন্নত দেশের পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হয় ওই অনুষ্ঠানের প্রায় সবার আগ্রহের  দৃষ্টিতে ছিল বাংলাদেশ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলভাবে আর্থিক মন্দা মোকাবিলা, করোনা মহামারি ব্যবস্থাপনা যুদ্ধসহ নানা কারণে বিশ্বব্যাপী দুর্যোগ সত্ত্বেও স্থিতিশীল প্রবৃদ্ধি ধরে রাখায় মার্চের প্রথম ভাগে কাতার তথা বিশ্ব মিডিয়া ছিল বাংলাদেশময় অন্যদিকে বাংলাদেশ আসছে ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে কাঙ্ক্ষিত উন্নয়নশীল দেশের তালিকায় উত্তীর্ণ হলে, এটাই হবে স্বল্পোন্নত দেশের ধরনের সম্মেলনে শেষবারের মতো অংশগ্রহণ তাই অনেকের দৃষ্টিতে ওই সম্মেলন ছিল বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে সম্মানজনক বিদায় সম্বর্ধনা তবে দুঃখজনক হলেও সত্যি, এমন সুখস্মৃতির মাঝেই এক বিরূপ খবরে বিশ্ব মিডিয়া যেন ভিন্ন এক বাংলাদেশের সন্ধান পায় ১৪ মার্চ প্রতিদিনের বাংলাদেশ- বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিশ্বব্যাপী প্রচারে আসে লিবিয়া থেকে অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় উদ্ধার করা ১৭ বাংলাদেশির কথা ইতালির কোস্টগার্ডের ভাষ্যমতে, লিবিয়া থেকে ৩০ ব্যক্তিকে নিয়ে ইতালি যাওয়ার পথে একটি নৌকা বিরূপ আবহাওয়ার কারণে উল্টে যাওয়ার ফলে এই বিপত্তি ঘটে

লিবিয়াসহ বেশকিছু দেশ থেকে অবৈধ উপায়ে ভূমধ্যসাগর হয়ে নৌকাযোগে ইউরোপের বিভিন্ন দেশে বেআইনি অনুপ্রবেশের ঘটনা বিগত কয়েক বছরে ক্রমেই বাড়ছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ইয়েমেন বা দুর্ভিক্ষপীড়িত আফ্রিকার কোনো দেশ থেকে যেকোনোভাবে বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত নাগরিকদের এভাবে দেশান্তরই হওয়ার ঘটনা তেমন সাড়া ফেলে না তবে বাণিজ্য সম্মেলন বা বিভিন্ন রোড শো করে আমরা যখন বাংলাদেশকে অমিত সম্ভাবনার দেশ বিনিয়োগের স্বর্গ বলে বিশ্বের সামনে তুলে ধরছি, তখন জীবন বাজি রেখে দেশের যুবকদের নৌকাযোগে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া জীবিকার অন্বেষণে ইউরোপে মরণযাত্রা বড় বেমানান শুধু ইউরোপই নয়, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নানাভাবে বেআইনি অনুপ্রবেশের অবৈধভাবে অবস্থানের খবর প্রায়ই শিরোনাম হয় দেশ-বিদেশের গণমাধ্যমে বিবিসির ২৭ জানুয়ারি ২০২৩-এর তথ্যমতে, গত বছর শুধু মালয়েশিয়াতেই লাখের বেশি অবৈধ শ্রমিক সরকার ঘোষিত লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রামপ্রদত্ত সুযোগ নিয়ে বৈধতা লাভের জন্য নিবন্ধিত হয় দেশের শীর্ষস্থানীয় একটি ইংরেজি দৈনিক ২৫ জানুয়ারি ২০২২ তারিখে লিখেছে, লিবিয়া থেকে ভূমধ্যসাগরীয় দ্বীপ ল্যাম্পেদুসায় যাওয়ার পথে অতিরিক্ত ঠান্ডায় জমে বাংলাদেশির মৃত্যু ঘটেছে ইতালির উপকূলের একটি জনবসতিহীন দ্বীপের কাছে এই হতভাগ্যদের পাওয়া যায় ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা পরে জানান যে জাহাজটির ২৮৭ আরোহীর মধ্যে ২৭৩ জনই ছিলেন বাংলাদেশি

২৮ মার্চ ২০২৩ তারিখের অন্য একটি বাংলা দৈনিকের প্রথম পৃষ্ঠার খবরে দেখা যায়, লিবিয়ার বন্দি শিবিরে দুই বছর আটক অবস্থায় অকথ্য নির্যাতন সহ্য করে ১২ লাখ টাকার বিনিময়ে সম্প্রতি মুক্তি পেয়েছেন ভৈরবের জগন্নাথপুর এলাকার যুবক আরিফ আহমেদ বছর আগে ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে দেশ ছেড়ে লিবিয়ায় পাড়ি জমানো আরিফ এখনও দেশে ফিরতে না পারলেও তার পরিবারকে এক্ষেত্রে ৩০ লাখ ৫০ হাজার টাকা খরচ করতে হয়েছে ২০২০ সালের মে মাসের শেষে লিবিয়ার এক মানবপাচারকারী পরিবারের সদস্যরা গুলি চালিয়ে ৩০ জন অভিবাসীকে হত্যা করে, যার মধ্যে ২৬ জনই ছিল বাংলাদেশি ঘটনায় আহত হয় আরও ১১ জন বাংলাদেশি যুবক লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে পারলেই ইউরোপ তাই ভূমধ্যসাগর পাড়ি দিতে ডিঙি নৌকায়ও মরণযাত্রা করে দেশের একশ্রেণির যুবক নৌকাডুবি, নৌকা উল্টানো, ঝড়ে পতিত হওয়া, অতিরিক্ত ঠান্ডাসহ নানা কারণে প্রতিবছর শত সহস্র বাঙালির করুণ মৃত্যু ঘটে ভূমধ্যসাগর নামের এই মৃত্যুকূপে

মিয়ানমারের সামরিক জান্তা স্থানীয় রাখাইন অধিবাসীদের নির্মম অত্যাচারে ১০ লক্ষাধিক রোহিঙ্গা তাদের বাস্তুভিটা ছেড়ে বাংলাদেশের কক্সবাজার এলাকায় আশ্রয় নিয়েছে এই বিশাল জনগোষ্ঠীর মধ্য থেকে রোহিঙ্গা যুবকরা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন উপকূল ছেড়ে জীবন বাজি রেখে সমুদ্রপথে মালয়েশিয়া যাত্রা করে তাদের সঙ্গে একই নৌকায় শিক্ষিত, অর্ধশিক্ষিত বা প্রশিক্ষিত বাংলাদেশি যুবকদের অবস্থান অবশ্যই উদ্বেগের কারণ এই অবৈধ অভিবাসনের নেপথ্যে রয়েছে নানাবিধ সমীকরণ বাংলাদেশে যেকোনো ক্ষুদ্র বা মাঝারি ব্যবসা বা উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে কৃষি বা মাছ পশুপাখির খামার করে সফল হওয়ার বহু বাস্তবতা থাকলেও ন্যায্য মূল্য না পেয়ে কৃষকের মাথায় হাত, হাজার হাজার বন্ধ পোল্ট্রি খামার বা যৌক্তিক মূল্য না পেয়ে খামারিদের রাস্তায় দুধ ফেলে দেওয়ার করুণ দৃশ্য যুবকদের চোখে বেশি দৃষ্টিগোচর হয় একই খবর পৌঁছে অভিভাবকদের কাছেও তাই একজন যুবক অভিভাবকদের কাছে পুঁজি বা ঋণ হিসেবেও যদি টাকা চায়, তা পায় না অথচ একই অভিভাবক সেই যুবককে বিদেশে যাওয়ার জন্য জমি-জিরাত বা স্বর্ণ বিক্রি করে বা বন্ধক রেখে অবলীলায় টাকা খরচ করে বৈধ এবং অবৈধ উভয় প্রকার অভিবাসী বা প্রবাসীর সাফল্য সমাজে তাদের কদর যেকোনো যুবককেই লোভী করে তোলে আর আড়ালে থাকে প্রবাসীদের বোবা কান্না আর অভিবাসনপ্রত্যাশী এই লোভী যুবকদেরই ফাঁদে ফেলে একশ্রেণির দেশীয় দালাল তাদের বিদেশি দালালরা নী

তিগতভাবে সরকারি নীতিমালা ব্যবস্থাপনার দুর্বলতা অবৈধ অভিবাসনকে উৎসাহিত করে সুদানসহ আফ্রিকার বেশকিছু দেশে অবৈধভাবে বাংলাদেশি একজন যুবক প্রবেশের নেপথ্যে থাকে লিবিয়া হয়ে ইউরোপে পাড়ি জমানো অথচ কাজের কথা বলে যুদ্ধবিধ্বস্ত সুদানে কাজ পেতে প্রলুব্ধ করে পাচারকারীরা কেউ তাদের প্রশ্ন করে না যুদ্ধ ক্ষুধাপীড়িত এসব দেশে কি এমন কাজ বা বাড়তি আয়ের হাতছানি গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যদের চোখের সামনে কিশোরী বা যুবতীরা বিমানবন্দর ব্যবহার করেই ট্যুরিস্ট ভিসায় মধপ্রাচ্যে যায় তাদের বিরাট অংশের ঠাঁই হয় ড্যান্স বারে নাচ বা হোটেলকক্ষে অবৈধ কাজের জন্য অথচ যে কিশোরী বা যুবতী ভালো করে শুদ্ধ বাংলাও বলতে পারে না, সে কি করে ট্যুরিস্ট ভিসায় মধ্যপ্রাচ্যে যায়, তা জিজ্ঞেস করে না কে তাদের ট্যুরের খরচ কোত্থেকে আসে, তার হদিস করে না জাতীয় আয়কর বিভাগ আমাদের শিক্ষাব্যবস্থায় কোন ঘাটতির কারণে বিভিন্ন ক্ষেত্রে বিশেষত্ব তৈরি পোশাক খাতে মাঠপর্যায়ে এত ভারতীয় বাংলাদেশের মাটিতে চাকরির সুযোগ পায়, তা নিয়ে গবেষণা প্রতিকারের উপায় খোঁজা অত্যাবশ্যক

মূলত বিচ্ছিন্ন কোনো উদ্যোগ নয়, অবৈধ অভিবাসন বন্ধে চাই সুপরিকল্পিত সম্মিলিত প্রচেষ্টা সরকরি বেসরকারি সব অংশীজনের অংশগ্রহণে বেকার সমস্যা সমাধানের আরও কার্যকর উদ্যোগ ক্ষেত্রে অত্যাবশক গণমাধ্যমগুলোকে নিজ উদ্যোগে অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে শ্রমের মর্যাদা দিতে হবে, বিশেষত কৃষিকাজে নিয়োজিতদের চাষাভুষা বলে অবজ্ঞা করা চলবে না ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতে কৃষিজাত পণ্য রপ্তানিতে গুরুত্ব দিতে হবে ভূমধ্যসাগরের নোনা জলে দেশের আর কোনো যুবকের চোখের জল যেন না মেশে, আর কোনো ফেলানীকে ভারতে কাজের আশায় যেন কাঁটাতারে ঝুলন্ত লাশ হতে না হয়, এটাই প্রত্যাশা


  • মানব পাচার বিষয়ক গবেষক  নিরাপত্তা বিশ্লেষক
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা