× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাথমিক বিদ্যালয়ে গ্রন্থাগার চাই

এমদাদ হোসেন ভূঁইয়া

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শিশুশিক্ষার ভিত রচিত হয় প্রাথমিক বিদ্যালয়ে।

পাঠ্যবইয়ের পাশাপাশি শিশুকে ছড়া, কবিতা ও গল্পের ‘বাড়তি’ বই পড়াতে হবে। তাহলে ভবিষ্যতে আমরা ভালোমানের পাঠক পাব, সুনাগরিক পাব। বাড়তি বইয়ের জোগান দেবে ‘স্কুল গ্রন্থাগার’। সুতরাং প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে গ্রন্থাগার থাকা জরুরি। তৃতীয় শ্রেণি থেকে সিলেবাসে ‘গ্রন্থাগার বিজ্ঞান’ অন্তর্ভুক্ত করতে হবে। সহকারী শিক্ষক (গ্রন্থাগার বিজ্ঞান) নিয়োগ দিতে হবে। তাহলেই অভীষ্ট লক্ষ্য অর্জন হবে।

পশুপাখি স্বাভাবিক নিয়মে পশুপাখি। কিন্তু মানবশিশুকে মানবিক গুণাবলি অর্জন করতে হয়। এ কারণেই মানুষ স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় তথা বহুবিধ শিক্ষাপ্রতিষ্ঠান সৃজন করেছে। ২০২৩ সালে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬টি। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৪ হাজার ৭৯৯টি। ইবতেদায়ি মাদ্রাসা ৩ হাজার ৮১৯, কিন্ডারগার্টেন ২৮ হাজার ১৯৩, এনজিও পরিচালিত প্রাথমিক বিদ্যালয় ৩ হাজার ৭৫৩, হাই মাদ্রাসার সঙ্গে সংযুক্ত প্রাইমারি সেকশন ৩ হাজার ৫৩৪, হাই স্কুলের সঙ্গে সংযুক্ত প্রাইমারি সেকশন ১ হাজার ৯৮৮, এনজিও পরিচালিত কেন্দ্র ২০৫, শিশুকল্যাণ স্কুল ১ হাজার ৬১৪ ও প্রাথমিক স্তরের অন্যান্য স্কুল ৫ হাজার ৪০০টি। সব মিলিয়ে দেশে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৯৯১।

বই আবিষ্কারের আগে, মানুষ ধ্বনি, ইশারা ও সাংকেতিক চিহ্নের মাধ্যমে মনের ভাব প্রকাশ করত। গাছের পাতায় লিখে কিংবা পাথরে খোদাই করে ভাব-ভাষা সংরক্ষণ করত। এরপর এলো কাগজ-ছাপাখানা। কাগজের বই সভ্যতার গতি বদলে দিল। পাথরে খোদাই করা বই সংরক্ষণের জন্য প্রয়োজন পড়ে স্পেস বা স্বতন্ত্র জায়গা। এভাবেই যাত্রা শুরু লাইব্রেরি বা গ্রন্থাগারের।

সুতরাং দেশ পরিচালনায় দৃঢ়, আত্মবিশ্বাসী, অকুতোভয় ও বিশ্বমানের নাগরিক তৈরিতে প্রাথমিক স্তর থেকেই শিশুকে ‘পড়ুয়া’ হিসেবে গড়ে তুলতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে কার্যকর গ্রন্থাগার চালুর মধ্য দিয়ে কাজটি সম্ভব বলে আমরা মনে করি।  উল্লেখ্য, ইতঃপূর্বে সরকার মাধ্যমিক স্কুলে গ্রন্থাগার প্রবর্তন করেছে। সহকারী শিক্ষক (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা) পদ সৃষ্টি করেছে, যা এমপিওভুক্ত। কিন্তু যেটি আগে করা দরকার, সেটি করেনি। তাই আর কালক্ষেপণ নয়, অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে গ্রন্থাগার চালু করা প্রয়োজন।

 

এমদাদ হোসেন ভূঁইয়া

সভাপতি, বাংলাদেশ গ্রন্থসুহৃদ সমিতি ও বেরাইদ গণপাঠাগার

বড় বেরাইদ, বাড্ডা, ঢাকা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা