× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমেইল থেকে

রেললাইন, আর কত অপেক্ষা?

ওরাইনা খাঁন চৌধুরী

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৬ এএম

দ্মা সেতু চালু হওয়ার পর সড়কপথে যোগাযোগ কিছুটা সহজ হয়েছে ঠিকই, তবে রেল যোগাযোগের অভাবে সাতক্ষীরাবাসীর ভোগান্তি এখনও পুরোপুরি কমেনি।

দ্মা সেতু চালু হওয়ার পর সড়কপথে যোগাযোগ কিছুটা সহজ হয়েছে ঠিকই, তবে রেল যোগাযোগের অভাবে সাতক্ষীরাবাসীর ভোগান্তি এখনও পুরোপুরি কমেনি।

দীর্ঘদিন ধরে সাতক্ষীরা তথা দেশের দক্ষিণাঞ্চলের মানুষের ভোগান্তির শেষ নেই। কয়েক বছর পেছনে ফিরে তাকালে দেখা যায়, সাতক্ষীরার কাঙ্ক্ষিত উন্নয়ন তেমন চোখে পড়ে না। সাবেক সরকারের আমলেও জেলার সার্বিক যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের দিকে পর্যাপ্ত দৃষ্টি দেওয়া হয়নি। অথচ বাংলাদেশকে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার পেছনে সাতক্ষীরার মানুষের শ্রম ও অবদান কোনো অংশে কম নয়।

পদ্মা সেতু নির্মাণের আগে সাতক্ষীরা থেকে ঢাকায় যাতায়াত ছিল অত্যন্ত কষ্টসাধ্য। একসময় এই পথ পাড়ি দিতে সময় লাগত প্রায় ১৫ থেকে ২০ ঘণ্টা। ঈদ ও পূজার মতো বড় উৎসবের সময় এই দুর্ভোগ আরও বেড়ে যেত। পদ্মা সেতু চালু হওয়ার পর সড়কপথে যোগাযোগ কিছুটা সহজ হয়েছে ঠিকই, তবে রেল যোগাযোগের অভাবে সাতক্ষীরাবাসীর ভোগান্তি এখনও পুরোপুরি কমেনি।

বর্তমানে ঢাকা থেকে যশোর ও খুলনা পর্যন্ত ট্রেন চলাচল থাকলেও, যশোর থেকে সাতক্ষীরা কিংবা খুলনা থেকে সাতক্ষীরা যেতে হলে আলাদা পরিবহনে কমপক্ষে আরও দুই ঘণ্টা সময় লাগে। ফলে দীর্ঘ যাত্রার ক্লান্তি আরও বেড়ে যায়। এতে সময় নষ্টের পাশাপাশি রোগী পরিবহন, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের প্রতিদিনের জীবনযাত্রায় বাড়তি চাপ সৃষ্টি হয়।

সাতক্ষীরার মানুষের দীর্ঘদিনের দাবিÑ জেলায় সরাসরি রেললাইন চালু করা হোক। এটি বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ আরও সহজ হবে, ব্যবসা-বাণিজ্য প্রসার পাবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে। দেশের সামগ্রিক উন্নয়নের ধারায় সাতক্ষীরাকে যুক্ত করতে রেললাইন স্থাপন এখন সময়ের দাবি।


ওরাইনা খাঁন চৌধুরী

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা