× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমেইল থেকে

দৌরাত্ম্য বন্ধ করতে হবে

এম মহাসিন মিয়া

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ১১:৩৫ এএম

দৌরাত্ম্য বন্ধ করতে হবে

দেশের সরকারি হাসপাতাল, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের যত্রতত্র ও অনিয়ন্ত্রিত উপস্থিতি বর্তমানে একটি গুরুতর সমস্যায় রূপ নিয়েছে। চিকিৎসাসেবার মতো সংবেদনশীল স্থানে এ ধরনের অবাধ প্রবেশ রোগীসেবা ব্যাহত করার পাশাপাশি চিকিৎসা ব্যবস্থার স্বচ্ছতা ও নৈতিকতা নিয়েও প্রশ্ন সৃষ্টি করছে।

প্রায়শই দেখা যায়, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা হাসপাতালের ওয়ার্ড, আউটডোর ও চিকিৎসকদের কক্ষের আশপাশে অবস্থান করছেন। এতে একদিকে রোগীদের স্বাভাবিক চিকিৎসা গ্রহণে বিঘ্ন ঘটছে, অন্যদিকে অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল ওষুধ ব্যবহারের প্রবণতা বাড়ছে, যার আর্থিক চাপ বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে।

বিশেষ করে, সরকারি হাসপাতালগুলোতে, যেখানে স্বল্প আয়ের মানুষ চিকিৎসা নিতে আসেন, সেখানে এ ধরনের অনিয়ন্ত্রিত উপস্থিতি আরও বেশি উদ্বেগজনক। চিকিৎসা খাতকে বাণিজ্যিক প্রভাবমুক্ত ও মানবিক রাখতে হলে এ বিষয়ে কঠোর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন অপরিহার্য।

অতএব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিকট বিনীত অনুরোধÑ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রবেশে সুনির্দিষ্ট নিয়মকানুন প্রণয়ন এবং তা কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে রোগীসেবার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হোক।

 

এম মহাসিন মিয়া

সাংবাদিক, পার্বত্য চট্টগ্রাম

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা