× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমেইল থেকে

বেতনবৈষম্য দূর হোক

মো. মোশতাক মেহেদী

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ১১:০৬ এএম

বেতনবৈষম্য দূর হোক

দেশের সিংহভাগ শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারি তথা এমপিওভুক্ত। এই এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য সহকারী প্রধান শিক্ষকের একটি পদ রয়েছে। একাডেমিক দায়িত্ব পালনের পাশাপাশি তাকে বেশ কিছু বিষয়ের ক্লাসও নিতে হয়। বর্তমানে এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকগণ জাতীয় বেতন স্কেলের ৮ম গ্রেডে বেতন পেয়ে থাকেন, আবার এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকরাও সম্প্রতি ২য় উচ্চতর স্কেল পেয়ে ৮ম গ্রেডে আপগ্রেড হয়ে বেতন-ভাতা পাচ্ছেন, যা একই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষকের জন্য বৈষম্য তৈরি করছে। মূলত সহকারী প্রধান শিক্ষকের উচ্চতর স্কেল না দেওয়ায়, উচ্চতর স্কেলপ্রাপ্ত জ্যেষ্ঠ শিক্ষকের বেতন স্কেল ও সহকারী প্রধান শিক্ষকের বেতন স্কেল বর্তমানে সমান। এতে করে সহকারী প্রধান শিক্ষকের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে।

উল্লেখ্য, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাতীয় বেতন স্কেলের ৭ম গ্রেডে বেতন পেয়ে থাকেন এবং সম্মানিত প্রধান শিক্ষক ৬ষ্ঠ গ্রেডে বেতন পেয়ে থাকেন। একই দেশে দুই নিয়ম থাকা কোনোভাবেই কাম্য নয়। সরকারি ও বেসরকারি শিক্ষাব্যবস্থায় বৈষম্যের অবসান বাঞ্ছনীয়। একই যোগ্যতা ও দায়িত্বের জন্য সরকারি ও বেসরকারি শিক্ষকদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধার ক্ষেত্রে সমতা নিশ্চিত করা দরকার। তাই, এমপিওভুক্ত সহকারী প্রধান শিক্ষকের ৭ম গ্রেডে বেতন বাস্তবায়ন করা হলে সহকারী প্রধান শিক্ষকের সঠিক মূল্যায়ন করা হবে এবং তাদের মর্যাদা অক্ষুণ্ন থাকবে।

সুতরাং, মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট সবিনয়ে আবেদন, এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বেতন স্কেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের অনুরূপ ৭ম গ্রেড বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। তাহলেই তাদের সঠিক মূল্যায়ন করা হবে।

 

মো. মোশতাক মেহেদী

সহকারী প্রধান শিক্ষক, বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়, কুমারখালী, কুষ্টিয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা