ইমেইল থেকে
সানি মহারথী
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ১২:০২ পিএম
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলাধীন গোয়াতলা বাজারে গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। আগুন লাগার পর খবর দেওয়া হলেও ঘটনাস্থল থেকে মাত্র ৯ কি. মি. দূরে অবস্থিত ধোবাউড়া ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছাতে সময় নেয় প্রায় দেড় ঘন্টা। এই দীর্ঘসূত্রতার কারণেই বাজারের তিনটি দোকান সহ প্রায় কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
দমকল বাহিনী সময়মতো পৌঁছালে ক্ষয়ক্ষতি এত বাড়তো না। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে রাস্তার সমস্যা ও খবর দিতে বিলম্বের কথা বলা হলেও, ৯ কিলোমিটার পথ পাড়ি দিতে দেড় ঘণ্টা লাগার কোনো সন্তোষজনক ব্যাখ্যা মেলেনি। দেরির বিষয়টি খতিয়ে দেখা হয়তো হবে। কেউ দায়ী হলে শাস্তি ও সর্তকমূলক ব্যবস্থা কথা বলা হবে। কিন্তু ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তাকে কি কোন উপকারে আসবে। এই ধরনের ঘটনায় তদন্তের পাশাপাশি সরকারের কাছে দ্রুত ক্ষতিপূরণ ও মানবিক সহায়তা দাবি করছি।