× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেক্ষাপট

পুরনো নোংরা খেলার মহোৎসব

কে এম মোবারক উল্ল্যাহ শিমুল

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১০:২৩ এএম

পুরনো নোংরা খেলার মহোৎসব

সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায়ই শুনি, ‘চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় নেই’Ñ এ যেন ভদ্রভাবে বলা এক মিথ্যার প্রচার। বাস্তবতার মাঠ কিন্তু অন্য কথা বলে। এ যাবৎকালের প্রতিটি চাঁদাবাজি আর দখলদারির পেছনে স্পষ্ট দেখা গেছে রাজনৈতিক বলয়ের গোঁড়ামি আর ক্ষমতার ছত্রছায়া। মজার নয় বরং ভয়ংকর বাস্তবতা হলোÑ পাড়ার, গলি-মহল্লার ছোটখাটো চাঁদাবাজরা দলীয় শৃঙ্খলার খড়গে পড়ে পদপদবি থেকে ছিটকে গেছেন। কিন্তু পর্দার আড়ালে থাকা সেই ভয়ংকর বড় খেলোয়াড় ভাইয়েরা, এখনও untouchabl বুক ফুলিয়ে হাঁটছেন। যেন ক্ষমতার আসনে বসে নতুন শিকার খুঁজছেন।

২০২৪-এর political storm আর social flood পেরিয়েও কেউ শিক্ষা নেয়নি! বরং আবহমান কালের সেই পুরনো ধাঁচের চাঁদাবাজির জঘন্য মহোৎসব এখন চলছে দেদারসে,

নতুন মোড়কে, নতুন প্রহসনে!

কে ধরবে হাল? রাজনীতিবিদরা? যাদের হাতে এই মহামারির জন্ম? ছাত্রসমাজ? যারা আজ বিভক্ত আর পথহারা? তথাকথিত সুশীল সমাজ? যারা drawing room থেকে মুখে বুলি ঝাড়েন, মাঠে আসেন না শুধু জাতিকে জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ বক্তব্য শোনান। সমাধান একটাই, প্রকৃতির নির্মম বিচার কারণ এই দেশের বিচার এখন মানুষের হাতে নয়, আল্লাহর হাতে! এই অপসংস্কৃতির শেষ হোক, নইলে পুরো জাতি একদিন চাঁদাবাজির জালে পচে মরবে। আমরা হয়তো থাকব না কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম এক অন্ধকারে নিমজ্জিত থাকবে এবং আমাদের অভিশাপ দেবে। আমাদের নাম নেবে লজ্জার উদাহরণ হিসেবে। আর যদি আজও আমরা চুপ থাকি, ইতিহাস একদিন আমাদের কবরের ওপর দাঁড়িয়ে বলবে, তোমরা ছিলে জাতির অভিশাপ!

  • অভিবাসন বিশ্লেষক ও রাজনৈতিক পর্যবেক্ষক
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা