× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নগরালাপ

দূষিত পানির কবলে বুয়েট শিক্ষার্থীরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫ ০৯:৪৭ এএম

দূষিত পানির কবলে বুয়েট শিক্ষার্থীরা

দূষিত পানির কবলে বুয়েট শিক্ষার্থীরা

পানির অপর নাম জীবন। সেই পানি যখন দূষিত হয় তখন তা বিষে রূপান্তরিত হয়। সেই দূষিত পানির কারণে দুর্বিষহ হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হলের শিক্ষার্থী এবং আবাসিক এলাকার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জীবন। খবরটি উদ্বেগজনক। রাজধানীর বুকে এত বড় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পানি সরবরাহ ব্যবস্থায় ত্রুটির বিষয়টি মানা কষ্টকর। কারিগরি সমস্যা থাকতেই পারে, কিন্তু তা মেরামত হবে না, এটা তো স্বাভাবিক নয়। দূষিত পানি পান করে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার খবরটি বেদনাদায়ক। কর্তৃপক্ষ দ্রুত পানি সরবরাহ ব্যবস্থার ত্রুটি সংশোধনের উদ্যোগ নিক। 

  • জয়ন্ত কুমার দেব, বাসাবো, ঢাকা

পানি দূষণের কারণে বুয়েটের শিক্ষার্থীরা হল ছেড়ে বাসায় থাকছেন। যারা হলে থাকছেন, তারাও হলের পানি পান করা থেকে বিরত থাকছেন। এমনকি পানি দূষণের কারণে তাদের একাডেমিক কার্যক্রমও চলছে না। চলতি মাসেই পরীক্ষার তারিখ এক দফা পেছানোর খবর এসেছে। এমনকি নতুন করে ২৯ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর রুটিন দেওয়া হলেও তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমনটি তো কোনোভাবেই কাম্য হতে পারে না। এত বড় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি সরবরাহ লাইনের ত্রুটি দ্রুত সমাধানের দাবি জানাই। 

  • হেলালুর রহমান, রূপনগর, ঢাকা

দুই সপ্তাহের বেশি সময় ধরে বুয়েটের শিক্ষার্থীরা পানির সমস্যায় ভুগছেন। যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের একাডেমিক কার্যক্রমও। ভাবা যায়? পানির জীব্ন রক্ষাকারী ভূমিকার কথা সবাই জানি। আবার দূষিত পানির প্রভাবে মৃত্যুঝুঁকিসহ এর ক্ষতির প্রভাবও আমাদের জানা। কিন্তু এই সহজ সত্যটি কেন কর্তৃপক্ষ আমলে নিচ্ছে না তাই অজানা। 

  • জাবেদ আলী, আঁটিবাজার, ঢাকা
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা