× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জন্মদিন

নিভৃতচারী কর্মযোগী

দেবব্রত চক্রবর্তী বিষ্ণু

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪ ১৩:২৮ পিএম

লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহীত উল আলম

লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহীত উল আলম

প্রজ্ঞা ও সৃজনের আলো ছড়িয়ে বহুমাত্রিক লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহীত উল আলম-এর আজ ৭৩তম জন্মদিন চট্টগ্রামের প্রেস ক্লাব ভবনের ষষ্ঠ তলায় উদ্‌যাপিত হচ্ছে। ‘খড়িমাটি’ আয়োজিত ওই অনুষ্ঠানে মোহীত উল আলমের কবিতাগ্রন্থ ‘পড়ন্ত বেলায় কবিতা শতক’-এর পাঠ উন্মোচন, আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তিনি একাধারে কবি, কথাসাহিত্যিক, অনুবাদক ও প্রাবন্ধিক। মূল পেশা শিক্ষকতা হলেও তিনি তার কর্মপরিধি বিস্তৃত করেছেন নানামাত্রিকতায়, নানা আঙ্গিকে। বলা হয় মানুষ তার স্বপ্নের সমান বড়। কিন্তু এর পাশাপাশি এও সত্য, কর্ম অধ্যায়ও মানুষের বড়ত্ব-শ্রেষ্ঠত্ব নির্ণয় করে।

মোহীত উল আলম সে রকমই একজন। এ পর্যন্ত তার গ্রন্থসংখ্যা পঞ্চাশ ছাড়িয়ে গেছে। এর মধ্যে উপন্যাস রয়েছে নয়টি, ছোটগল্প চারটি, ইংরেজিতে লেখা গল্পগ্রন্থ একটি, কাব্যগ্রন্থ ছয়টি, প্রবন্ধ গ্রন্থ সাতটি, ভ্রমণবিষয়ক গ্রন্থ দুটি, ইংরেজি ভাষা শিক্ষণের ওপর রচিত গ্রন্থ পাঁচটি, অনুবাদগ্রন্থ একটি, শেকসপিয়রের নাটকের অনুবাদ ১২টি, ক্রিকেটবিষয়ক গ্রন্থ একটি এবং পাশাপাাশি সম্পাদিত গ্রন্থ রয়েছে আরও কয়েকটি। কর্মের অধ্যায় যার এতটা বিস্তৃত তার ব্যাপারে ক্ষুদ্র পরিসরে আলোচনা মোটেই সহজসাধ্য নয়। এখানে শুধু জন্মদিন উপলক্ষে একজন অনুরাগী হিসেবে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে ক্ষুদ্র এ প্রয়াস। চার দশকের বেশি সময় ধরে শিক্ষায় ও জ্ঞানচর্চায় নিবেদিতপ্রাণ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহীত উল আলম পাঁচ দশকের বেশি সময় ধরে সাহিত্যচর্চায় নিমগ্ন।

আমরা তার কাছে বারবার ফিরে যাই, বারবার হাত বাড়াই তার সমৃদ্ধ ভান্ডার থেকে কিছু নিতে। মোহীত উল আলম জ্ঞানঋদ্ধ একজন মানুষ হলেও তিনি তা বোঝার মতো বয়ে বেড়ান না। তার কাছে পৌঁছে যাওয়া যায় খুব অনায়াসে এবং অনেক কিছু নিয়েও আসা যায় খুব সহজে।তিনি পত্রপত্রিকায় সমসাময়িক বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা লিখে অনেক পাঠককে তিনি পাঁজরবদ্ধ হয়েছেন। মোহীত উল আলমের বড়ত্ব হলোÑতার সারল্য, উদারতা, যেকোনো বিষয়ে নিজেকে বিলিয়ে দেওয়ার উদারনৈতিক প্রবণতা। এ যেন নিজেকে নিঃশেষ করে অন্যকে অশেষ করার ব্রত। তার শ্রেষ্ঠত্ব হলোÑএত কিছু ধারণ করেও নিজেকে কখনও অন্যের কাছে নিজেকে দুর্বোধ্য করে রাখেন না। সৃষ্টিশীল-সৃজনশীল একজন মানুষের বহুমাত্রিকতা সবার ক্ষেত্রে একরকম হয় না। এমন গুণসম্পন্ন কোনো কোনো মানুষের মধ্যেও আমরা দাম্ভিকতা দেখি, যার ঊর্ধ্বে শ্রদ্ধাস্পদ মোহীত উল আলম। তার ব্যাপৃত কর্ম অধ্যায়ের প্রতিটি অধ্যায়ই পঠনযোগ্য, ধারণযোগ্য এবং অনুশীলনযোগ্য। তার কাছে আমরা তার জন্যই ঋণী। একজন মোহীত উল আলম যখন সমষ্টিগতভাবে মোহীত উল আলম হয়ে ওঠেন তখন নিশ্চয়ই তিনি সমাজের কাছে ফলবান বৃক্ষ হিসেবে পরিগণিত হন এবং ফলবান বৃক্ষই মানুষের কাছে নতজানু হয়। বহুমাত্রিক লেখক, অধ্যাপক মোহীত উল আলম সে রকম একজন। তার খ্যাতির সীমানাও অনেক ব্যাপ্ত।     

শেকসপিয়র নিয়ে তার যে বিশাল কর্মপরিধি তা আমাদের জন্য বড় সম্পদ বটে। ইংরেজি সাহিত্যের একজন সাধক হিসেবে মোহীত উল আলম নন্দিত এবং তার আলোয় আমরা আলোকিত। শিক্ষাবিদ, সাহিত্যিক, ক্রীড়ামোদী মোহীত উল আলম এসব ক্ষেত্র ছাড়া আরও নানা ক্ষেত্রেই তার সৃজনের রেখা টেনেছেন। নন্দিত এ ব্যক্তিত্বের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি তাকে জানাই জন্মদিনের অভিবাদন। নিভৃতচারী কর্মযোগী মোহীত উল আলম তার সঞ্চিত প্রজ্ঞার আলো আমাদের মাঝে ছড়াতে থাকুন এ কামনাও সমগুরুত্বেই করি। শেকসপিয়র বিশেষজ্ঞ মোহীত উল আলম ‍আমাদের জন্য অপরিহার্য। স্যারের জন্য অশেষ শুভকামনা।

  • সাংবাদিক ও কবি
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা