× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক নিয়াজ মাহমুদ সোহেলের পিতার মৃত্যুতে ডিআরইউর শোক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৫ ২০:২৬ পিএম

আপডেট : ২০ মে ২০২৫ ০০:৪৫ এএম

সাংবাদিক নিয়াজ মাহমুদ সোহেলের পিতার মৃত্যুতে ডিআরইউর শোক

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও বাংলাদেশ টুডের বিশেষ প্রতিনিধি নিয়াজ মাহমুদ সোহেলের পিতা আব্দুর রহিম ব্যাপারী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

আজ ১৮ মে, রবিবার সন্ধ্যা ৬টায় ঢাকায় মধ্য বাড্ডায় ছেলের বাসায় মারা যান তিনি। কয়েক বছর ধরে নানা ধরনের জটিল রোগে ভুগছিলেন আব্দুর রহিম ব্যাপারী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

আজ রাত সাড়ে নয়টায় কাকরাইলের কোয়ান্টামে (ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পাশে) প্রথম জানাজা হবে। এরপর আগামীকাল গ্রামের বাড়ি বরিশালে দ্বিতীয় জানাযা শেষে দাফন করা হবে। 

নিয়াজ মাহমুদ সোহেলের পিতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা