× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ালেটমিক্স এবং ব্রুনাই হাই কমিশনের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৫ ২১:২৭ পিএম

ওয়ালেটমিক্স এবং ব্রুনাই হাই কমিশনের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত

ঢাকাস্থ ব্রুনাই হাই কমিশনে ওয়ালেটমিক্স এবং ব্রুনাই হাই কমিশনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) দুপুর ২টায়  ঢাকাস্থ ব্রুনাই হাই কমিশনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ এবং ব্রুনাইয়ের ফিনটেক ও প্রযুক্তি খাতের নেতৃবৃন্দের মধ্যে সহযোগিতা ও প্রযুক্তি বিনিময়ের সুযোগ তৈরি করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রুনাই দারুসসালামের বাংলাদেশস্থ হাই কমিশনার হাজী হারিস বিন হাজী ওসমান। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রুনাই হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ।

ওয়ালেটমিক্স-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব হুমায়ুন কবির, প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) শাহিন।

আলোচনায় উঠে আসে, বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে প্রযুক্তি ও ডিজিটাল পেমেন্ট অবকাঠামো বিনিময়; ওয়ালেটমিক্স ও ব্রুনাইয়ের আইটি প্রতিষ্ঠানের মধ্যে যৌথ উদ্যোগ ও জ্ঞান বিনিময়; ব্রুনাইয়ে ওয়ালেটমিক্স-এর বাজার প্রবেশ কৌশল অনুসন্ধান; ফিনটেক, আইওটি এবং সফটওয়্যার সেবা খাতে স্টেকহোল্ডার সংযুক্তির পথ উন্মুক্ত করার বিষয়সমূহ। 

ওয়ালেটমিক্স এর সিইও  হুমায়ুন কবির বলেন, আমরা বিশ্বাস করি, প্রযুক্তি বিনিময় শুধু ব্যবসার প্রসার ঘটায় না—এটি দুই দেশের মাঝে নতুন সম্ভাবনার সেতুবন্ধন তৈরি করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা