প্রতিদিনের বাংলাদেশ ফেসবুক পেজ সংক্রান্ত
প্রবা
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ১২:২৫ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ১২:৩৬ পিএম
প্রতিদিনের বাংলাদেশ অত্যন্ত সততার সঙ্গে দীর্ঘদিন যাবৎ সংবাদ প্রকাশ করে আসছে। কিন্তু ১৫ অক্টোবর, ২০২৪ মঙ্গলবার এক কুচক্রী মহলের অপকর্মের জন্য আমাদের ডিজিটাল বিভাগের একটি ফেসবুক পেজ protidiner Bangladesh News, link :https://www.facebook.com/protidinerbangladeshvideos সাসপেন্ড হয়ে যায়।
পরবর্তীতে কুচক্রী মহল শনাক্ত হওয়ায় সম্পাদক ও প্রকাশকের নির্দেশে ২৮ অক্টোবর, ২০২৪ সোমবার সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করা হয়; যার তদন্ত চলমান।
উল্লিখিত ফেসবুক পেজ বন্ধ হয়ে যাওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।