× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকার নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে : শিল্পমন্ত্রী

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৪ ২২:৪৪ পিএম

নরসিংদীর মনোহরদী উপজেলার সরদার আছমত আলী মহিলা ডিগ্রি কলেজে এক অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। প্রবা ফটো

নরসিংদীর মনোহরদী উপজেলার সরদার আছমত আলী মহিলা ডিগ্রি কলেজে এক অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। প্রবা ফটো

সরকার দেশের নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।  বাংলাদেশের নারীরা আজকে অনেক এগিয়েছে। সরকার এদেশের নারীদের অফিস-আদালতে বিভিন্ন জায়গায় কর্মমুখী করেছে। নারীরা প্রশাসন, মেডিক্যাল, ইঞ্জিনিয়ার, পুলিশ এবং ব্যাংকার হচ্ছে। আমাদের প্রাপ্তি হয়েছে অনেক। এর পেছনে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনেক নারী বিভিন্ন জায়গায় খুব সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন। আবার অনেকে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

শনিবার (২৫ মে) নরসিংদীর মনোহরদী উপজেলার সরদার আছমত আলী মহিলা ডিগ্রি কলেজে এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি হিসেবে উপস্থিত থেকে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, আমি শিক্ষাকে সবসময় প্রাধান্য দেই। সন্ত্রাস কঠোর হাতে দমন করি। আমি উন্নয়নের রাজনীতি করি। প্রতিহিংসার রাজনীতি করি না। উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার।

শিল্পমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহর বানিয়েছেন। ডিজিটাল বাংলাদেশ বানিয়ে এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাচ্ছেন। মনোহরদীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে দ্রুত পাওয়ার গ্রিড স্থাপনের কাজ শুরু হবে। সেখান থেকে পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জ বিদ্যুৎ সরবরাহ করা যাবে। প্রতিটি ইউনিয়নে ছোট-বড় রাস্তা পাকা করা হয়েছে।

কলেজের প্রতিষ্ঠাতা সদস্য সরদার মোয়াজ্জেম হোসেন বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ফরহাদ হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান।

এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তগীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা