× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপজেলা নির্বাচন

দ্বিতীয় ধাপে ভোট পড়েছে ৩৭.৫৭ শতাংশ

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৪ ২০:৩৬ পিএম

আপডেট : ২২ মে ২০২৪ ২০:৪৯ পিএম

দ্বিতীয় ধাপে ভোট পড়েছে ৩৭.৫৭ শতাংশ

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে গড়ে ৩৭ দশমিক ৫৭ শতাংশ ভোট পড়েছে। ইভিএমের তুলনায় ব্যালটে ভোটের হার বেশি। এই হার ইভিএমে ৩২ দশমিক ১৭ শতাংশ আর ব্যালটে ৩৮ দশমিক ৪৭ শতাংশ।

বুধবার (২২ মে) নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য জানান।

এই হিসাবে প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপের নির্বাচনে এক শতাংশের কিছুটা বেশি ভোট পড়েছে। প্রথম ধাপে ভোট পড়ে ৩৬ দশমিক ১৮ শতাংশ। এর মধ্যে ইভিএমে ভোট নেওয়া ২১ উপজেলার ভোটের হার ছিল ৩১ দশমিক ৩১ শতাংশ। আর ব্যালটে এই হার ৩৭ দশমিক ৩১ শতাংশ।

প্রথম ধাপে ইভিএমে ভোট নেওয়া ২১ উপজেলার মধ্যে সর্বোচ্চ ৪৯ দশমিক ৭৮ শতাংশ ভোট পড়ে পাবনার সুজানগরে। অন্যদিকে সবচেয়ে কম ২২ দশমিক ৭০ শতাংশ ভোট পড়ে সিরাজগঞ্জ সদরে।

দ্বিতীয় ধাপে ইভিএমে ২৩ উপজেলায় ভোট পড়েছে গড়ে ৩২ দশমিক ১৭ শতাংশ। এর মধ্যে পাবনার চাটমোহরে সর্বনিম্ন ১৮ দশমিক ১ শতাংশ এবং শরীয়তপুরের জাজিরায় সর্বোচ্চ ৪৮ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়ে।

কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপে ব্যালটে ১২৯ উপজেলায় ৩৮ দশমিক ৪৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে সবচেয়ে কম ১৭ দশমিক ৯৮ শতাংশ ভোটার ভোট দেন রাজশাহীর বাগমারায়। আর সর্বোচ্চ ৭৪ দশমিক ৯৫ শতাংশ ভোটার ভোট দেন খাগড়াছড়ির পানছড়িতে।

২০ শতাংশের কম ভোটার ভোট দেন পাবনার চাটমোহর (১৮ শতাংশ), যশোরের শার্শায় (১৮ দশমিক ৬৩) এবং নোয়াখালীর সেনবাগে (১৯ দশমিক ৬০ শতাংশ)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা