× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুদ্ধপূর্ণিমা আজ, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পৃথক বাণী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৪ ০৯:৪৫ এএম

আপডেট : ২২ মে ২০২৪ ১০:৫২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বুদ্ধপূর্ণিমা আজ। দিবসটি উপলক্ষে বুধবার (২২ মে) দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব সাড়ম্বরে উদ্‌যাপন করবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটিতে পৃথক বাণী দিয়েছেন।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বুধবার বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে বৌদ্ধধর্মাবলম্বীদের সংবর্ধনা দেবেন। এ ছাড়া তিনি সারা দেশের বৌদ্ধ সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দেবেন।

পৃথক বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘বৌদ্ধধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের জন্মতিথি উপলক্ষে বুদ্ধপূর্ণিমার উৎসব উদ্‌যাপন করা হয়। দিনটি সারা বিশ্বের বৌদ্ধধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এ দিনে সিদ্ধার্থ গৌতম জন্মগ্রহণ করেছিলেন। বুদ্ধগয়ায় বোধিবৃক্ষের নিচে বুদ্ধত্ব এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেছেন, ‘মানুষের কল্যাণে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মহামতি গৌতম বুদ্ধ প্রচার করেছেন অহিংসা, সাম্য, মৈত্রী ও করুণার বাণী। হিংসায় উন্মত্ত পাশবিক শক্তিকে দমন, মূল্যবোধের অবক্ষয় রোধ ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে আজকের পৃথিবীতে বুদ্ধের শিক্ষা অনুসরণ করা প্রয়োজন।’

দেশের বৌদ্ধ সম্প্রদায়সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তার বাণীতে আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখতে বদ্ধপরিকর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমঅধিকার নিশ্চিত করা হয়েছে।’

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি ‘ধর্ম যার যার, উৎসব সবার’। সব শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের জনগণের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য।”

এদিকে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সূত্র : বাসস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা