× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আনন্দের সঙ্গে বিজ্ঞান শিখতে হবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মে ২০২৪ ২০:৪৬ পিএম

আপডেট : ২১ মে ২০২৪ ২১:৩৯ পিএম

আনন্দের সঙ্গে বিজ্ঞান শিখতে হবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

আনন্দ ও সহজবোধ্য করে বিজ্ঞান শেখার প্রতি আগ্রহ সৃষ্টির জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

মঙ্গলবার (২১ মে) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার ২৮ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এতে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী, শিক্ষকসহ বিজ্ঞানসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

ইয়াফেস ওসমান বলেন, বিজ্ঞানকে আনন্দের সাথে এবং সহজভাবে শিখতে হবে। ভালো মানুষ ও সৎ মানুষ হয়ে জীবন গঠন করতে হবে। বঙ্গবন্ধু এবং তার পরিবার এদেশের জন্য জীবন দিয়েছেন। তার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে তোমাদের তৈরি হতে হবে। 

তিনি বলেন, প্রশিক্ষিত পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে মৃত্যু ঝুঁকি নিয়ে আমরা তরুণ প্রজন্মের জন্য যুদ্ধ করেছিলাম একটি স্বাধীন দেশ হবে, এ প্রত্যাশা নিয়ে। সুতরাং তরুণরা যেন পড়াশোনা করে ভালো মানুষ হয় এবং ভালো কর্মী হয়ে দেশের উন্নতি করতে পারে। তরুণদের একটি আবিষ্কার সারা পৃথিবীকে বদলে দিতে পারে।

২০০৯ সালে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সূচনা থেকে তার উদ্যোগে মোবাইল অ্যাপস ব্যবহারের সফলতা প্রসঙ্গে ইয়াফেস ওসমান বলেন, তখন মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪ কোটি, যা’ ১০ কোটিতে উন্নীত হয়েছিল। এমনকি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত পুরো জাতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সেবা পেয়েছে। প্রযুক্তির কল্যাণে কৃষকের সন্তান একই সাথে ল্যাপটপ ও লাঙ্গল ব্যবহারের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা