× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোকে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৪ ১৬:০৯ পিএম

আপডেট : ২১ মে ২০২৪ ১৬:৩৪ পিএম

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ নয়জন নিহত হওয়ার ঘটনার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ।

শোক পালনের জন্য বৃহস্পতিবার (২২ মে) দেশজুড়ে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (২১ মে) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সই করা প্রজ্ঞাপনে আরও বলা হয়, দেশের বাইরে বাংলাদেশি মিশনগুলোতেও বৃহস্পতিবার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

দুর্ঘটনায় নিহত রাইসিসহ সবার বিদেহি আত্মার শান্তি কামনার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্য ধর্মীয় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ও অন্য কর্মকর্তারা। ফেরার পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল-২১২ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে তাদের বহরে থাকা অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছেছে।

সোমবার ইরানের কর্তৃপক্ষ জানায়, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির জনগণের জন্য তার দায়িত্ব পালন করার সময় একটি দুর্ঘটনার শিকার হয়েছেন। তিনি শহীদ হয়েছেন। তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানও নিহত হয়েছেন।

এ ছাড়া পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি এবং এ প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনির মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলি আল-হাশেম এবং হেলিকপ্টারের পাইলটসহ নয়জন প্রাণ হারিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা