× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপজেলা পরিষদ নির্বাচন

১৫৬ উপজেলায় দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৪ ০৮:৪৭ এএম

আপডেট : ২১ মে ২০২৪ ১১:০১ এএম

বগুড়ার কাহালু উপজেলার মুরইল আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটাররা ভোট দিচ্ছেন। প্রবা ফটো

বগুড়ার কাহালু উপজেলার মুরইল আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটাররা ভোট দিচ্ছেন। প্রবা ফটো

দেশের ১৫৬ উপজেলায় শুরু হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় বিএনপিসহ সমমনা দলগুলো উপজেলা নির্বাচন বর্জন করছে। তাই ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীদের দলীয় প্রতীক বরাদ্দ না দিয়ে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার চেষ্টা করছে। কিন্তু স্থানীয় এমপি ও মন্ত্রীদের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অনেক অভিযোগ মিলেছে। ফলে প্রথম ধাপের মতোই এ ধাপেও ভোটার উপস্থিতি কম হওয়ার আভাস পাওয়া গেছে।

ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, দ্বিতীয় ধাপে মোট কেন্দ্র ১৩ হাজার ১৬টি, ভোটকক্ষ ৯১ হাজার ৫৮৯টি। গতকাল ৬৯৭ কেন্দ্রে ব্যালট পাঠানো হয়েছে। আজ যাবে ১২ হাজার ৩২৩ কেন্দ্রে। এ ধাপে মোট ভোটার ৩ কোটি ৫২ লাখ ৪ হাজার ৭৪৮ জন।

গতকাল রাত ১২টা থেকে আজ রাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিনচালিত নৌকা (নির্দিষ্ট রুটে চলাচলকারী ছাড়া) অন্যান্য যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসি। তা ছাড়া সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের দুই দিন আগে থেকে ভোট গ্রহণের পরদিন মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ নির্বাচনে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি সদস্য মোতায়েন থাকবে ৪৫৮ প্লাটুন। ভোটকেন্দ্রে পুলিশ সদস্য থাকবে ৪৭ হাজার ৮২৯ জন। ভ্রাম্যমাণ ফোর্স হিসেবে পুলিশ সদস্য মোতায়েন থাকবে ১৩ হাজার ৪৯০ জন এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে ৫ হাজার ৫৬৭ জন পুলিশ সদস্য। মোট পুলিশ সদস্য মোতায়েন থাকবে ৮৯ হাজার ৮৬৩ জন। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২ হাজার ৭৬৮ জন র‌্যাব সদস্যও মোতায়েন থাকবে। ভোটকেন্দ্র, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে আনসার সদস্য মোতায়েন থাকবে ১ লাখ ৯৩ হাজার ২৮৭ জন।

এর আগে ৮ মে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ভোটে মোট ভোট পড়েছিল ৩৬ দশমিক ১ শতাংশ। তাই দ্বিতীয় ধাপের ভোটে কেন্দ্রে পর্যাপ্ত ভোটার উপস্থিতি হবে বলে প্রত্যাশা করছে ইসি। সেজন্য কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়াতে এবং নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতিও নিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা