প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৪ ১৬:২৬ পিএম
আপডেট : ২০ মে ২০২৪ ১৮:৪৩ পিএম
আনোয়ারুল আজিম ওরফে আনার। ছবি : সংগৃহীত
আনোয়ারুল আজিম ওরফে আনার এমপি নিখোঁজের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এবং কলকাতার ডেপুটি হাইকমিশন।
কলকাতার ডেপুটি হাইকমিশন রবিবার (১৯ মে) কলকাতায় এমইএ শাখা সচিবালয়ে আনুষ্ঠানিক বার্তা পাঠিয়েছে। এমপিকে খুঁজে বের করা এবং উদ্ধার করার জন্য সহযোগিতা চেয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।
কলকাতার ডেপুটি হাইকমিশন বিষয়টি সম্পর্কে অবগত এবং তারা গত শনিবার (১৮ মে) থেকে পশ্চিমবঙ্গের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করছেন।
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনও নয়াদিল্লিতে এমইএর সঙ্গে যোগাযোগ রাখছে।