× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিরগিজস্তানে কোনো বাংলাদেশি শিক্ষার্থী গুরুতর আহত হয়নি : পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৪ ১৮:৩৯ পিএম

আপডেট : ১৯ মে ২০২৪ ১৯:৩০ পিএম

জাতীয় প্রেস ক্লাবে রবিবার ওক্যাব আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : ফোকাস বাংলা

জাতীয় প্রেস ক্লাবে রবিবার ওক্যাব আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : ফোকাস বাংলা

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশের কোনো শিক্ষার্থী গুরুতর আহত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, শুক্রবার (১৭ মে) রাতে ওই হামলার ঘটনায় বাংলাদেশ সরকার উদ্বেগ প্রকাশ করেছে।

রবিবার (১৯ মে) জাতীয় প্রেস ক্লাবে ওভারসিস করেসপনডেন্ট বাংলাদেশে (ওক্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ‘আমরা কিরগিজস্তানকে আমাদের উদ্বেগ জানিয়েছি। বাংলাদেশি শিক্ষার্থীদের ওপরও হামলা হয়েছে– কিন্তু কেউ গুরুতর আহত হওয়ার খবর আমাদের কাছে আসেনি।’

কিরগিজস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত নেই জানিয়ে তিনি বলেন, ‘উজবেকিস্তানে অবস্থিত দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দূতাবাস বর্তমানে কিরগিজস্তানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি কিরগিজ সরকারের কর্মকর্তাদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে গুরুতর কোনো আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি। (উজবেকিস্তান) দূতাবাস ইতোমধ্যে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি জরুরি যোগাযোগের নম্বর শেয়ার করেছে।’

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, উজবেকিস্তানে দূতাবাসের মাধ্যমে সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে কিরগিজস্তানের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা নিবিড়ভাবে এবং অনবরত ঘটনা পর্যবেক্ষণ করছি। আমরা তাসখন্দে অবস্থানরত আমাদের রাষ্ট্রদূতকে বাংলাদেশি শিক্ষার্থীদের খোঁজখবর নিতে দ্রুত বিশকেকে যেতে বলেছি।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা