× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৪ ১১:২৫ এএম

জনপ্রশাসন মন্ত্রণালয়। ফাইল ফটো

জনপ্রশাসন মন্ত্রণালয়। ফাইল ফটো

বাণিজ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠানসহ নতুন তিন সচিবকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। 

এতে বর্তমানে দায়িত্বরত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের স্থলাভিষক্ত হবেন। 

অতিরিক্ত সচিবের পদমর্যাদায় দায়িত্বরত বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সাঈদ মোহা. বেলাল হায়দরকে পদোন্নতি দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

এছাড়া অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব আবদুর রহমানকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বর্তমান সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ ১৯ মে অবসরোত্তর ছুটিতে যাবেন বলে সংশ্লিষ্টসূত্রে জানা গেছে।

এদিকে প্রজ্ঞাপন জারির পর বৃহস্পতিবার রাতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমানের সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন। এ সময় মন্ত্রী তাকে ফুলের শুভেচ্ছা জানান ও মিষ্টি মুখ করান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা