× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তঃবাহিনীর আজান, ক্বিরাত ও হিফজুল কোরআন প্রতিযোগিতার উদ্বোধন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৪ ২২:৩৬ পিএম

বানৌজা হাজী মহসীন মসজিদে আন্তঃবাহিনী আজান, ক্বিরাত ও হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি : আইএসপিআর

বানৌজা হাজী মহসীন মসজিদে আন্তঃবাহিনী আজান, ক্বিরাত ও হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি : আইএসপিআর

বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় ‘আন্তঃবাহিনী আজান, ক্বিরাত ও হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪’ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ মে) ঢাকায় অবস্থিত বানৌজা হাজী মহসীন মসজিদে এই প্রতিযোগিতা শুরু হয়।

পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনীর মোট ৫৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করছে।

আইএসপিআর জানায়, প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লজিস্টিক্স এরিয়ার জিওসি মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানৌজা হাজী মহসীন নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ গোলাম কিবরিয়াসহ (ট্যাজ) তিন বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তা এবং অন্যান্য পদবির সদস্যবৃন্দ।

১৯৮৩ সাল থেকে পরিচালিত এ প্রতিযোগিতায় এ বছরই প্রথমবারের মতো হিফজুল কোরআন বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রতিযোগিতায় একক এবং দলীয় পর্যায়ে পয়েন্ট তালিকার ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে।

আগামী ১৬ মে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা