× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে ‌এমভি আবদুল্লাহ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১১ মে ২০২৪ ১৪:০৫ পিএম

জলদস্যুদের কবলে থাকা বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

জলদস্যুদের কবলে থাকা বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করেছে সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আব্দুল্লাহ। সোমবার (১৩ মে) কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করতে পারে জাহাজটি।

জাহাজটির মালিক পক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে জাহাজটি বঙ্গোপসাগরে প্রবেশ করে। সোমবার বিকালে কুতুবদিয়া বহির্নোঙরে এসে পৌঁছাবে। এরপর সেখানে জাহাজ থেকে কিছু পণ্য আনলোড করার পর বুধবার (১৫ মে) জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসবে।’

এর আগে সোমালিয়ানা জলদস্যুদের কাছ থেকে মুক্ত হওয়ার আট দিন পর গত ২১ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় সংযুক্ত আরব আমিরাতের আল হারমিয়া বন্দরে এসে পৌঁছায় এমভি আব্দুল্লাহ। এরপর ওই বন্দরে জাহাজে থাকা ৫৫ হাজার মেট্রিক টন কয়লা আনলোড করা হয়। কয়লা আনলোড করার পর গত ২৭ এপ্রিল জাহাজটি আল হারমিয়া বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দরে যায়। সেখান থেকে চুনা পাথর লোড করে বাংলাদেশের উদ্দেশ্য রওনা দেয়।

আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে গত ১২ মার্চ বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুর কবলে পড়ে এমভি আব্দুল্লাহ। এরপর জাহাজটি ছিনতাই করে জলদস্যুরা ১৪ মার্চ দপুর ২টার দিকে জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যায়। সোমালিয়ান উপকূলে দীর্ঘ ৩১দিন জিম্মি দশায় থাকার পর ১৩ এপ্রিল মুক্ত হন নাবিকরা। মুক্তিপণ দেয়ার পর ১৩ এপ্রিল দিবাগত রাত ৩ টার দিকে জলদস্যুরা জাহাজ থেকে নেমে যায়। এরপর জিম্মি দশা থেকে মুক্ত হন ২৩ নাবিক। ছাড়া পাওয়ার পরপরই ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ এমভি আব্দুল্লাহ’র নিরাপত্তায় জাহাজটি উচ্চ ঝুঁকিপূর্ণ সোমালিয়ান সমুদ্র উপকূল পাড়ি দিয়ে ২১ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় সংযুক্ত আরব আমিরাতের আল হারমিয়া বন্দরে এসে পৌঁছায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা