প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৪ ০৯:০৮ এএম
আপডেট : ১০ মে ২০২৪ ১০:৪৬ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো
নিজ বাড়ি ও নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক দিনের সফরে শুক্রবার (১০ মে) সকাল ৭টার পর গোপালগঞ্জের উদ্দেশে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধানিবেদনের পাশাপাশি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।
পরে ‘আমার বাড়ি আমার খামার’ কর্মসূচির আওতায় দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা দেবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া আওয়ামী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বিকালে ঢাকায় ফিরে আসবেন শেখ হাসিনা।
এ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে টুঙ্গিপাড়াসহ জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।