× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ নভেম্বর ২০২২ ১২:২৯ পিএম

আপডেট : ১২ নভেম্বর ২০২২ ১৪:০২ পিএম

গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (১২ নভেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন ঘোষণা করেন তিনি। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

সেপ্টেম্বরের শুরুতে এ এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য খসড়া ঋণ চুক্তির অনুমোদন দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে আবদুল্লাহপুর-আশুলিয়া-বাইপাইল হয়ে নবীনগর মোড় এবং ইপিজেড হয়ে চন্দ্রা মোড় পর্যন্ত ২৪ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। ‘ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ শীর্ষক এ প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হবে।

প্রকল্পের আওতায় সাভার ইপিজেড থেকে নবীনগর সড়কে ৩ কিলোমিটার দীর্ঘ দুটি সেতু নির্মাণ করা হবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৯০০ কোটি টাকা।

এক্সপ্রেসওয়ে প্রকল্পের নথিতে ০ দশমিক ২১৭ শতাংশ দেশের মোট জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রকল্পের মোট ব্যয়ের বেশিরভাগ অর্থায়ন দেবে চীন।

এটি বাস্তবায়ন হলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গসহ ৩০টি জেলার সংযোগ স্থাপনকারী আবদুল্লাহপুর-আশুলিয়া ও বাইপাইল-চন্দ্রা করিডোরে যানজট অনেকাংশে কমবে বলে মত সংশ্লিষ্টদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা