× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুরুত্বপূর্ণ মুহূর্তে সিসিটিভি অনেক সময় কাজ করে না : রাশেদা সুলতানা

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৪ ১৫:৩৫ পিএম

আপডেট : ০৩ মে ২০২৪ ১৭:০২ পিএম

ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন নিয়ে সিরাজগঞ্জে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে কথা বলছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। শুক্রবার সকালে উপজেলার শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে। প্রবা ফটো

ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন নিয়ে সিরাজগঞ্জে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে কথা বলছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। শুক্রবার সকালে উপজেলার শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে। প্রবা ফটো

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, অনেক প্রতিষ্ঠানে যেসব সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে তা অনেক সময় কাজ করে না। অনেক ক্ষেত্রে মূল্যবান সময়ে সিসিটিভি ঠিকমতো কাজ করে না।

শুক্রবার (৩ মে) সকালে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন নিয়ে সিরাজগঞ্জ জেলার তিনটি উপজেলার প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এসব কথা বলেছেন। উপজেলার শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম মতবিনিময় সভায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় বেলকুচি থানার ভেতরে বুধবার (১ মে) সন্ধ্যায় আমিনুল ইসলাম নামে এক চেয়ারম্যান পদপ্রার্থী ও তার সমর্থকরা প্রবেশ করে পুলিশের সামনে অপর প্রার্থী বদিউজ্জামানের ওপর হামলা করে। এ ঘটনায় সব তথ্য-প্রমাণসহ মামলা করলেও পুলিশ এখন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এটা পুলিশের পক্ষপাতমূলক আচরণ কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কিছুটা ক্ষেপে গিয়ে কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই বলব না। কোর্ট আছে, থানা আছে, আইজিপি আছে, আর অনেক জায়গা আছে। যেখানে গেলে উনি সুবিধা পাবেন সেখানে যাবে। কমিশন জানলেই তো ব্যবস্থা নেবে। কমিশন না জানলে কীভাবে ব্যবস্থা নেবে। প্রার্থীদের লিখিত অভিযোগ দিতে বলেন। কমিশন জানার পরও ব্যবস্থা নেয়নি, এমন নজীর একটাও নেই।’ 

বুধবার সন্ধ্যায় বেলকুচি থানার ভেতরে যে হামলা হয়েছে, সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করলেই তো সবকিছু জানা যাবে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘অনেক প্রতিষ্ঠানে যে সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো থাকে তা কাজ করে না। গুরুত্বপূর্ণ সময়ে অনেক সময় সিসিটিভি ঠিকমতো কাজ করে না।’ 

এদিকে নির্বাচনের স্থানীয় সংসদ সদস্যদের হস্তক্ষেপ ও কালো টাকা প্রভাবমুক্ত রাখতে নির্বাচন কমিশন কতটুকু ভূমিকা রাখবে, প্রার্থীদের এমন বক্তব্যে তিনি বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে আইনের ব্যত্যয় ঘটালে কঠিন পদক্ষেপ নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রার্থীদের কোনো অভিযোগ থাকলে কমিশনে অভিযোগ দেবে। আমরা অভিযোগ খতিয়ে দেখব। সেগুলোর তথ্য-প্রমাণ নেব, তদন্ত করব। সত্য প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রভাবশালীরা নির্বাচনে কোনো প্রভাব বিস্তারের চেষ্টা করলে তাদেরও ছাড় দেওয়া হবে না।’

মতবিনিময় সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান ও রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ও পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল। এ ছাড়াও জেলার তিনটি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা