× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘সাত বীরশ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান’ ও ‘আমার একাত্তর’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৪ ১৬:৩৩ পিএম

আপডেট : ০২ মে ২০২৪ ১৮:০০ পিএম

‘সাত বীরশ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান’ ও ‘আমার একাত্তর’ বইয়ের মোড়ক উন্মোচন

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের উদ্যোগে শাহজাহান কবির বীরপ্রতীকের লেখা ‘সাত বীরশ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান’ ও ‘আমার একাত্তর’ বই দুটির মোড়ক উন্মোচন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার (২ মে) বেলা ১১টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের হল রুমে বই দুটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, শাহজাহান কবির বীরপ্রতীক দীর্ঘদিন যাবৎ মুক্তিযুদ্ধের ওপর গবেষণা করে ইতোমধ্যে অনেকগুলো বই লিখে মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন, যা অতুলনীয়। বিশেষ করে আজ ‘সাত বীরশ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান’ ও ‘আমার একাত্তর’ বই দুটিতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেছেন। তার জন্য তাকে ধন্যবাদ জানাই এবং একই সঙ্গে অন্যান্য মুক্তিযোদ্ধাদের শাহজাহান কবিরের মতো মুক্তিযুদ্ধের ওপর গবেষণা করে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখার জন্য অনুরোধ করছি।

বিশেষ অতিথির বক্তব্যে হাইকোর্টের সাবেক বিচারপতি সামছুদ্দিন আহমেদ মানিক বলেন, মুক্তিযুদ্ধের প্রথম যোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি ১৯৭১ সালে ১৯ মার্চ জয়দেবপুর পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে গাজীপুরের জনগণকে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ করে যে সাহস দেখিয়েছেন তা মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

বিশিষ্ট মুক্তিযোদ্ধা মাহবুবু এলাহী রঞ্জু বীরপ্রতীক বলেন, আমাদের প্রত্যেক মুক্তিযোদ্ধার উচিত জীবদশায় আমাদের নিজস্ব যুদ্ধগুলো লিখে উপস্থাপন করা।   

অনুষ্ঠানে গোলাম আজাদ বীরপ্রতীকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকোর্টের সাবেক বিচারপতি সামছুদ্দিন আহমেদ মানিক ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক ড. মো. জহিরুল ইসলাম রুহেল। এ ছাড়া উপস্থিত ছিলেন মাহবুব এলাহি রঞ্জু বীরপ্রতীক, আনোয়ার হোসেন বীরপ্রতীক, মিজানুর রহমান খান বীরপ্রতীক, মোজাম্মেল হক বীরপ্রতীক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা অনিল বরণ রায়, মোশারফ হোসেন, হাবিবুল হক খোকন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা