× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিচারপতি আব্দুল জব্বার খানের মৃত্যুবার্ষিকী আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪ ১৪:৪৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খানের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৮৪ সালের এই দিনে তিনি ঢাকায় গুলশানে নিজ বাসভবনে মারা যান। 

বিচারপতি আব্দুল জব্বার খান ১৯০১ সালের ১ জানুয়ারি বরিশালের বাবুগঞ্জ থানার বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন। প্রথমে আইন ব্যবসা ও পরে বিচার বিভাগে যোগদানের পর তিনি পূর্ব পাকিস্তান হাইকোর্টের বিচারপতি পদে উন্নীত হন। অবসর গ্রহণ করার পর তিনি মুসলিম লীগের রাজনীতিতে যোগ দিয়ে পূর্ব পাকিস্তান মুসলিম লীগের সভাপতি ও পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার নির্বাচিত হন। ১৯৬৯ সালে রাজনীতি থেকে অবসর গ্রহণ করে তিনি স্কুল-কলেজ-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন। 

বিচারপতি আব্দুল জব্বার খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় তার কবরে ফাতেহা পাঠ ও নিজগ্রাম বাহেরচর ক্ষুদ্রকাঠিতে দোয়া মাহফিল এবং বাবুগঞ্জ উপজেলার কেদারপুরে বিচারপতি আব্দুল জব্বার খান পাবলিক লাইব্রেরির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মহাফিল অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা