× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিসর গেলেন বিমানবাহিনী প্রধান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪ ২১:৫০ পিএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৪ ২২:১০ পিএম

মিসর গেলেন বিমানবাহিনী প্রধান

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান তিনজন সফরসঙ্গীসহ সরকারি সফরে মিসর গেছেন। শনিবার (২০ এপ্রিল) মিসরের উদ্দেশে তিনি  ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। 

 আইএসপিআর জানায়, বিমানবাহিনী প্রধান মিসরীয় বিমানবাহিনীর কমান্ডারের আমন্ত্রণে ২১ থেকে ২৪ এপ্রিল  দেশটি সফর করবেন। সফরকালে তিনি কায়রোতে অবস্থিত মিসরীয় বিমানবাহিনীর সদর দপ্তর পরিদর্শন করবেন। এ সময়  মিসরীয় বিমানবাহিনীর কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। 

এ ছাড়াও বিমানবাহিনী প্রধান মিসরীয় বিমানবাহিনী কলেজ, কম্ব্যাট ট্রেনিং স্কুল, ২৯২ এয়ার ব্রিগেড এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন। বিমানবাহিনী প্রধান সরকারি সফর শেষে ২৫ এপ্রিল  দেশে  ফিরবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা